চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৌতিনহোকে বার্সার ১০০ মিলিয়নের টোপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৪ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
কৌতিনহো

নেইমারের ক্লাব ছাড়ার গুঞ্জনের মধ্যেই তার জাতীয় দলের সতীর্থকে টানার খবর দিয়েছিল বার্সেলোনা। নেইমারকে ধরে রাখতেই নাকি তখন ফিলিপে কৌতিনহোকে দলে আনতে চেয়েছিল কাতালানরা। কিন্তু রেকর্ড ট্রান্সফার ফিতে নেইমার নাম লিখিয়েছেন পিএসজিতে। এখন আর নেইমারকে খুশি করা ব্যাপার নেই, তবুও কৌতিনহোকে দলে চায় বার্সা। তার জন্য ১০০ মিলিয়ন পর্যন্ত খরচ করতেও রাজি।

নেইমার বার্সায় থাকা অবস্থায় কাতালান রেডিও স্টেশন ‘রেকওয়ান’ জানিয়েছিল, দুপক্ষের আনুষ্ঠানিক চুক্তি শুধু সময়ের ব্যাপার।

আর স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্ডো দেপোর্তিভো জানায়, কৌতিনহো ইস্যুতে কথা বলতে বার্সেলোনার প্রতিনিধিরা ইংল্যান্ডে গেছেন।

পত্রিকাটি তখন আরও জানায়, বার্সার দেয়া ৮০ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রথমদিকে ফিরিয়ে দিয়েছিল লিভারপুল। পরে আরেকদফা আলোচনা সেরে সম্মত হয়েছে ইংলিশ ক্লাবটি। তবে অর্থের অঙ্ক আরও বাড়ছে নিশ্চিতভাবেই।

মঙ্গলবার কৌতিনহোর বিষয়ে বার্সেলোনা-লিভারপুলের আলোচনা আরও অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে স্প্যানিশ পত্রিকা স্পোর্তো। তারা জানাচ্ছে, কৌতিনহো ইস্যুতে কথা বলতে বার্সার একটি প্রতিনিধি দল এখন ইংল্যান্ডে এবং ব্রাজিল তারকাকে পেতে ৯০ মিলিয়নের চূড়ান্ত প্রস্তাব দিতেও তারা প্রস্তুত। এর সঙ্গে ভবিষ্যতে আরও সুযোগ-সুবিধা দেয়ার কথাও থাকছে।

মার্কা বলছে, বার্সেলোনা নতুন মৌসুমের আগে এই মিডফিল্ডারকে পেতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। লিভারপুলের সঙ্গে আলোচনার জন্য ইতিমধ্যে বার্সেলোনার ক্লাব কর্মকর্তারা ইংল্যান্ডে গেছেন।

Reneta

পত্রিকাটি আরও জানায়, কৌতিনহোকে পেতে বার্সেলোনার জন্য প্রধান বাধা লিভারপুলের বস ইয়ূর্গেন ক্লপ, যিনি এখন পর্যন্ত তার খেলোয়াড়কে ছেড়ে দিতে অস্বীকার করছেন।

তবে বার্সেলোনার কর্মকর্তারা তাদের টার্গেটের ব্যাপারে আত্মবিশ্বাসী। তাদের বিশ্বাস একদিন আগে বা পরে কৌতিনহোকে তারা পাচ্ছেন। এজন্য বার্সা ১০০ মিলিয়ন ইউরোর একটি প্রস্তাবও দিতে যাচ্ছে, জানাচ্ছে মার্কা।

কৌতিনহোর ব্যাপারে বার্সার হালে পানি দিচ্ছে লিভারপুল লিজেন্ড জেমি ক্যারেগারের মন্তব্যও। তিনি জানিয়েছেন, কৌতিনহো নাকি বার্সার জন্যই লিভারপুল ছাড়তে চান।

স্কাই স্পোর্টসকে ক্যারেগার বলেন, ‘আমি মনে করি না তিনি এখনই যাচ্ছেন, তবে তিনি যেতে চাইতে পারেন। বার্সেলোনায় কে না যেতে চায়? আমি নিশ্চিত এই গ্রীষ্মে হোক বা পরের গ্রীষ্মে, কৌতিনহো বার্সার শার্ট গায়ে জড়াতে চান। এখানে তার কোন ভুল নাই। এটাই ফুটবল।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৌতিনহোবার্সেলোনালিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর বিকল্প নেই: ট্রাম্প

জুন ৮, ২০২৬

এনজিওর ‘ফান্ড’ বনাম সামাজিক দায়বদ্ধতা: হামের প্রকোপ ও সুশীল সমাজের নীরবতা

জুন ৮, ২০২৬

পদত্যাগ করছেন ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা শ্রীরাম কৃষ্ণন

জুন ৮, ২০২৬

মাঠে অজ্ঞান, জ্ঞান ফিরে এরিকসেন জানালেন ভালো আছেন

জুন ৮, ২০২৬

চুক্তির আগে ইরানের জব্দ সম্পদে ছাড় নয়: ট্রাম্প

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT