চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৌতিনহোকে ছেড়ে নাইজেরিয়ান বিস্ময়বালকে চোখ বার্সার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১১ অপরাহ্ণ ১২, মে ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

লিভারপুলের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর নতুন মৌসুম নিয়ে রীতিমতো চিন্তিত বার্সেলোনা। হৃদয়বিদারক বিদায়ের পর ভালো পারফর্ম না করা বেশ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে সম্পর্ক চোকানোর সিদ্ধান্ত নিয়েছে কাতালানরা। দলে কোন কোন তারকা ফুটবলারদের অন্তর্ভুক্তি হবে তা নিয়েও চিন্তিত বার্সা ম্যানেজমেন্ট।

একইসঙ্গে দলে ইতিমধ্যে যারা আছেন বা লোনে অন্য ক্লাবে খেলছেন তাদের নিয়ে ভাবা শুরু করে দিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। যার মধ্যে অন্যতম ফিলিপে কৌতিনহো।

ব্রাজিলীয় প্লেমেকার কৌতিনহোর পারফরম্যান্স নিয়ে ভীষণ হতাশ বার্সেলোনা ক্লাব ও কাতালান সমর্থকরা। ক্লাবের রেকর্ড সাইনিং এ খেলোয়াড় প্রত্যাশা পূরণে শোচনীয়ভাবে ব্যর্থ। তাই আসন্ন গ্রীষ্মের দলবদলে তাকে বিক্রি করতে চায় লা লিগা চ্যাম্পিয়নরা। ব্রাজিলিয়ান তারকার বিকল্পও ঠিক করে ফেলেছে মেসি-সুয়ারেজের দল।

দেড় বছর আগে লিভারপুলের কাছ থেকে ১২০ মিলিয়ন ইউরো ফি দিয়ে কৌতিনহোকে কিনে নেয় বার্সেলোনা। সঙ্গে বিভিন্ন শর্তসাপেক্ষে আরো ৪০ মিলিয়ন ইউরো আয়ের সুযোগ ছিল তার। কিন্তু অর্থের তুলনায় লিভারপুলে থাকাকালীন ফর্মটা বার্সায় কপি করতে ব্যর্থ হয়েছেন তিনি।

স্প্যানিশ দৈনিক ডন ব্যালন জানাচ্ছে, আগের কথা ভুলে এখন কৌতিনহোকে ছেড়ে দিয়ে চায় বার্সা। তার পরিবর্তে নতুন নিয়োগের ব্যবস্থা নেয়ারও সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। কৌতিনহোর বিকল্প হিসেবে বার্সা ঠিক করেছে স্প্যানিশ লিগেই খেলা ভিয়ারিয়ালের নাইজেরিয়ান তরুণ তারকা স্যামুয়েল চুকোউজেকে।

‘হলুদ সাবমেরিনদের’ সাথে ১৯ বছরের নাইজেরিয়ানের এবারের মৌসুম ছিল সাফল্যেময়। ভিয়ারিয়ালের জার্সি এবার আট গোল করেছেন তিনি। পুরো ইউরোপ থেকেই তিনি স্বীকৃতি অর্জন করেছেন এবং উচ্চ মূল্যে পাবেন বলেই আশা করা হচ্ছে। তবে চুকোউজেকে পেতে হলে বার্সাকে আগে কৌতিনহোকে বিক্রি করতে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৌতিনহোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

এক মণ দুধে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা আরমানের

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিআইজিসহ ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৩, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

জুলাই ২৩, ২০২৬
নরেন্দ্র মোদি তারেক রহমানকে পাঠানো চিঠির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ, নতুন কূটনৈতিক বার্তা দিল ভারত

জুলাই ২৩, ২০২৬

চাঁদা না দেওয়ায় ১ হাজার ২০০ কমলা গাছ কেটে ফেলার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT