চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোয়েল মল্লিকের নিবেদনে ভূতের ছবিতে জয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫১ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০১৯
বিনোদন
A A

কলকাতার শীর্ষস্থানীয় অভিনেত্রীদের তালিকায় এগিয়ে বাংলাদেশের জয়া আহসান। এরমধ্যে বেশকিছু ছবি জমা হয়েছে তার হাতে। সম্প্রতি প্রসেনজিতের বিপরীতে ‘ময়ূরাক্ষী’ নামের সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পর এবার আরো একটি নতুন ছবির ঘোষণা এলো কলকাতা থেকে! যে ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ‘দেবী’ খ্যাত এই তারকা অভিনেত্রী।

কলকাতার প্রখ্যাত প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস। যে প্রযোজনা সংস্থাটির কর্ণধার টলিউডের তারকা অভিনেত্রী কোয়েল মল্লিকের স্বামী নিশপাল সিংয়ের। আর এই প্রযোজনা সংস্থা থেকেই জানানো হলো, তাদের আসন্ন সিনেমা ‘ভূত পরী’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে চলেছেন বাংলাদেশের মেধাবী অভিনেত্রী জয়া আহসান।

কোয়েল মল্লিকের নিবেদনে ‘ভূত পরী’র একটি পোস্টারও এরইমধ্যে প্রকাশ্যে এসেছে। যে কস্টিউমে আটপৌড়ে বাঙালি নারীর বেশেই দেখা গেছে জয়া আহসানকে। তবে তার পেছনে পরীর মতো দুটি পাখনা লাগানো! ব্যাকগ্রাউন্ডে একটু ভৌতিক আবহ!

জয়ার ‘ভূত পরী’ পরিচালনা করছেন ‘লোডশেডিং’ ও ‘রেইনবো জেলি’র নির্মাতা সৌকর্য ঘোষাল।

ছবিতে জয়া আহসানকে কাস্ট করার কারণ জানিয়ে সৌকর্য বলেন, জয়া আহসানকে নেওয়ার কারণ হল ১৯৪৭ সালের ভূতকে দেখাতে হবে। যার বিয়ের দিন মৃত্যু ঘটে। সেই সময়ের ভাষাটা রপ্ত রয়েছে এমন কাউকে প্রয়োজন ছিল।

বর্ধমানের একটি গ্রামে শুটিং হবে সুরিন্দর ফিল্মসের এই নতুন ছবির। ছবিতে জয়া ছাড়াও দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে।

এছাড়াও রয়েছেন সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়ের মতো অভিনেতারা। ছবির সিনেমাটোগ্রাফি করছেন আলোক মাইতি, সম্পাদনার দায়িত্বে অর্ঘকমল মিত্র এবং সংগীতপরিচালনায় নবারুণ বসু।

ট্যাগ: জয়া আহসানলিড বিনোদনলোডশেডিংসৌকর্য ঘোষাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভুটানকে উড়িয়ে সাফ শুরু বাংলাদেশের

পরবর্তী

বেনাপোল চেকপোস্ট: সবাই চোর?

পরবর্তী

বেনাপোল চেকপোস্ট: সবাই চোর?

দুর্গা পূজায় হতে চান ঋতুপর্ণার সাজে 'পূজা কন্যা'?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘নেপালে বন্যা ও ভূমিধসে কোনো বাংলাদেশি আটকে থাকার খবর নেই’

আগস্ট ২৭, ২০২৬

Noora Health and Channel i partner to promote family caregiver education

আগস্ট ২৭, ২০২৬

জামিন আবেদন ফেরত চাইলেন দীপু মনি, ‘যেকোনো শর্তে’ জামিনে রাজি তৌফিক ইলাহী

আগস্ট ২৭, ২০২৬

অ্যাডাম, জিদান ও মাহিকে নিয়ে এশিয়ান কাপে যাচ্ছে বাংলাদেশ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে মৃত্যুর মিছিল, আরও ভূমিধস-বন্যার শঙ্কা

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT