চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোয়ারেন্টাইনে রোনালদো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ণ ১২, মার্চ ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

জুভেন্টাস সতীর্থ ড্যানিয়েলে রুগানির করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরের পর কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। মূলত সাবধানতার অংশ হিসেবেই পর্তুগালের মাদেইরায় নিজ বাড়িতে বিশেষ পর্যবেক্ষণে আছেন সিআর সেভেন।

রোনালদোর জুভ সতীর্থ রুগানি তিনদিন আগের এক ছবি টুইটারে পোস্ট করেন। সেটি ভয়ের চোরাস্রোত বইয়ে দিয়েছে পুরো জুভেন্টাসেই। তিনদিন আগে ইন্টার মিলানের বিপক্ষে ক্লাবের ২-০তে জয়ের পর সাজঘরে স্কোয়াডের সব খেলোয়াড়ের সাথে রুগানির উদযাপনের সেই ছবি ক্লাবকে ভাবিয়ে তোলার কারণই বটে, তার দুদিন পরেই যে রুগানির শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হয়েছেন চিকিতসকরা।

মিলানের সেই ম্যাচটি অবশ্য দর্শকশূন্য মাঠে হয়েছিল। তারপর রোনালদো ইতালি ছাড়েন। ছুটি পান তিন দিনের। জুভদের পক্ষে জানানো হয়, পর্তুগিজ মহাতারকা জন্মভূমিতে ফিরে গেছেন। ক্লাবে ফিরবেন পরিস্থিতির উন্নতি হলে।

রুগানির আক্রান্তের খবরের পর আর পরিস্থিতি উন্নতির অপেক্ষা করার সুযোগ ছিল না ফুটবলের এই মহাতারকার জন্য। তাকে আপাতত নিজ বাড়িতে অন্যদের থেকে আলাদা করে রাখা হয়েছে। জুভেন্টাসের পক্ষে নিশ্চিত করা হয়েছে সিআর সেভেন এই মুহূর্তে অনুশীলনে ফিরছেন না।

সতর্কতা অবলম্বন করা হচ্ছে পুরো জুভেন্টাস দলকে ঘিরেই। আগামী দুসপ্তাহ পুরো জুভ স্কোয়াড থাকবে কোয়ারেন্টাইনে। ১৭ মার্চ লিওঁর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ সিরি আ জায়ান্টদের। শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচের আগে দলটির জন্য বড় ধাক্কাই।

ইউরোপের দেশগুলোর মধ্যে করোনা আক্রান্ত, সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে ইতালি ভয়াবহ অবস্থায় আছে। সিরি আর চলতি মৌসুমসহ দেশটির সকল প্রকার ঘরোয়া ক্রীড়া ইভেন্ট ৩ এপ্রিল পর্যন্ত স্থগিত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী জিসেপ্পে কন্তে।

Reneta

বৈশ্বিক মহামারী করোনায় ইতালিতে ১২ হাজারের উপর আক্রান্ত হয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে আটশ। ২৪ ঘণ্টায়ই সেখানে মারা গেছেন ১৯৬ জন। ৬ কোটি মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

অনেক সাবধানতার মাঝেই রুগানির করোনায় আক্রান্ত হওয়ার খবরটি আসে। জুভেন্টাসের পক্ষে বলা হয়েছে, রুগানিকে দল থেকে আলাদা করে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। তার সংস্পর্শে আসা বাকিদেরও সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থায় রাখা হয়েছে।

ইতালি জাতীয় দলের হয়ে ৭ ম্যাচ খেলা রুগানি নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে ভক্তদের শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন। ভালো আছেন জানিয়ে দুশ্চিন্তা করতে নিষেধ করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসজুভেন্টাসড্যানিয়েলে রুগানিরোনালদোলিড স্পোর্টসসিরি আ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম (সংগৃহীত)।

শেখ হাসিনা কোথায় কি বক্তব্য দিচ্ছে তা প্রসিকিউশনের বিচার্য বিষয় নয়: চিফ প্রসিকিউটর

আগস্ট ৪, ২০২৬

বিরোধী দলের পরামর্শ আমরা গ্রহণ করব: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নবম শ্রেণি পর্যন্ত স্মার্টফোন নিষিদ্ধ করল পর্তুগাল

আগস্ট ৪, ২০২৬

দেশে জাতীয় সাইবার নিরাপত্তা রেটিং কাঠামো চালু, কাজ করবে যেভাবে

আগস্ট ৪, ২০২৬

মেহেরপুরে এবার পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় পাটের ফলন বিপর্যয়

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT