চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কোহলি-ডি’ভিলিয়ার্স ক্রিকেটের নাদাল-ফেদেরার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৬ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সময়ের দুই সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি ও এবি ডি’ভিলিয়ার্স। আইপিএলে তাদের দুজনকে এক সঙ্গে দেখে ইংল্যান্ডের ব্যাটসম্যান জস বাটলারের মনে হয় বর্তমান সময়ের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোই যেন খেলছেন একই দলে। আর কোহলি-ডি’ভিলিয়ার্সকে আরো কাছ থেকে দেখা ক্রিস গেইলের উপলব্ধি তারা দুজন সুপারম্যান। সেই রেশ ধরে এবার কোহলি-ভিলিয়ার্সকে ক্রিকেটের নাদাল-ফেদেরার বললেন অস্ট্রেলিয়ার ট্রেন্ট উডহিল।

কোর্টে একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বী। কিন্তু খেলার বাইরে দুজনার নিখাদ বন্ধুত্ব। সেই সম্পর্কটা রজার ফেদেরার এবং রাফায়েল নাদালের। দুই টেনিস কিংবদন্তিকেও দেখা গেছে এক সঙ্গে পিঠে পিঠ লাগিয়ে লড়তে। লেভার কাপে তারা দুজন একসঙ্গে খেলেছেন। একসঙ্গে জুটি বাঁধার ব্যাপারে ফেদেরার-নাদালের আগ্রহটাও ছিল চোখে পড়ার মত। চিরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গে জুটি বাঁধতে ফেদেরারের ইচ্ছা যেমন ছিল ইতিবাচক, তেমনি নাদালের ভাষায় ‘একজন কিংবদন্তির সঙ্গে খেলতে পারাটা ছিল ভীষণ সম্মানের।’

নাদাল-ফেদেরারের মত কোহলি এবং ডি’ভিলিয়ার্স আইপিএলের একই দলে খেলা দুই তারকা পরম বন্ধুও। সেটা কোহলি নিজেই বলেছেন, ‘এবি আমার খুব ভাল বন্ধুও।’ সেই বন্ধুই আবার ‘শত্রু’র ভূমিকায় থাকে যখন দেশের হয়ে মাঠে নামে।

আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর (আরসিবি) কোচিং স্টাফের অংশ হিসেবে উভয় ব্যাটসম্যানের সঙ্গে কাজ করেছেন উডহিল। তাই একেবারে কাছ থেকে দেখা দুইজনেরই প্রশংসা করেছেন অজি কোচা।ফেদেরার

উডহিলের ভাষায়, কোহলির শক্তি ফিটনেস এবং অতিরিক্ত তীক্ষ্ণতা। আর সাউথ আফ্রিকান তো প্রশিক্ষণে পুরোপুরি স্মার্ট।

‘আমি যত খেলোয়াড়দের সঙ্গে কাজ করেছি কোহলি তাদের মধ্য সবচেয়ে ইমপ্রেসিভ খেলোয়াড়। তার জীবনীশক্তি রজার ফেদেরার, ক্রিস্টিয়ানো রোনালদো বা মেসির মতোই। নিজের ক্রিকেট ক্যারিয়ার এবং তার সাথে জড়িত সকলের প্রতি তার দৃষ্টিভঙ্গি অত্যন্ত পেশাদার,’-বলেন উডহিল।

Reneta

আর ডি’ভিলিয়ার্স সম্পর্কে তার ছোট কিন্তু গুরুত্বপূর্ণ মন্তব্য, ‘সে মাস্টার অব আর্টস।’

চলতি বছরের শুরুতে কোহলি ও ডি’ ভিলিয়ার্স উভয়েই তাদের নিজ নিজ দলের পক্ষে একে অপরের মুখোমুখি হয়েছিলেন। দুই তাবুতে বসেও তখন একে অপরের প্রতি সম্মান দেখান।

উডহিল বলেন, ‘তাদের মধ্য কে সেরা সেটা পরিমাপ করা খুবই কঠিন। এবি ফেদেরারের মত একই ডিএনএ শেয়ার করে বলে আমি মনে করি। আর কোহলি ঠিক নাদালের মত।’

‘নাদালের যেমন খারাপ সময়টা বেশি লম্বা হয় না। তেমনি কোহলিরও। আর এবি ফেদেরারের মতো একটি উপায় খুঁজে বের করেন, যেখানে অন্যরা লড়াই করে। তাদের একসঙ্গে লড়াই করতে দেখাটা ভক্তদের জন্য আসলেই সৌভাগ্যের’, -যোগ করেন উডহিল।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin145
পূর্ববর্তী

আফগানিস্তানের সঙ্গে টি-টুয়েন্টি সিরিজ

পরবর্তী

মুক্তিযুদ্ধে স্বামী আর ৬ সন্তান হারানো মেহেরজান বিবি হাসপাতালে

পরবর্তী
মেহেরজান বিবি

মুক্তিযুদ্ধে স্বামী আর ৬ সন্তান হারানো মেহেরজান বিবি হাসপাতালে

‘এক মাসের মধ্যেই আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন’

সর্বশেষ

নতুন গান ‘পরাণ’ নিয়ে এলেন ক্ষুদে গানরাজখ্যাত হুমায়রা ঈশিকা

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযানে যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT