চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলি ‘অভদ্র, মূর্খ’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

পার্থ টেস্টের পর যদিও হাত মিলিয়েছেন বিরাট কোহলি ও টিম পেইন, সেই সৌজন্যতা বিনিময় নিয়ে আবার উঠেছে প্রশ্নও। বলা হচ্ছে সমালোচনার ভয়ে নামকাওয়াস্তে হাত মিলিয়েছেন ভারত ও অস্ট্রেলিয়ার অধিনায়ক, যাতে ছিল না বিন্দুমাত্র উষ্ণতা। যে সমালোচনা এড়াতে হাত মিলিয়েছেন কোহলি, করমর্দনের পর তা যেন আরও বেশি করে বিদ্ধ করছে ভারত অধিনায়ককে!

দেশ-বিদেশ সবখান থেকে সমালোচনা ধেয়ে আসছে কোহলির দিকে। তালিকায় উপরে আছে অস্ট্রেলিয়ানরাই। অজিদের সাবেক গতি তারকা মিচেল জনসন কোনো প্রকার রাখঢাক না করেই মুখের ওপর বলে দিয়েছেন, কোহলি সৌজন্য জানেন না এবং মূর্খ!

‘ম্যাচ শেষে আপনাকে অবশ্যই প্রতিপক্ষ খেলোয়াড়দের চোখের দিকে তাকাতে হবে, হাত ধরে বলতে হবে ভালো খেলেছো। বিরাট কোহলি টিম পেইনের সঙ্গে এমনটা করেনি। হাত মিলিয়েছে ঠিকই, কিন্তু অন্যদিকে তাকিয়ে। আমার কাছে এটা ভীষণরকম অভদ্রতা।’ ফক্স স্পোর্টসে লেখা কলামে ভারত অধিনায়ককে এভাবেই ধুঁয়ে দিয়েছেন জনসন।

‘কোহলি অনেক ক্রিকেটারের চেয়ে এগিয়ে, কারণ সে বিরাট কোহলি। সে একটা চূড়ায় পৌঁছে গেছে। কিন্তু এই টেস্টের পর মনে হয়েছে সে একটা মূর্খ!’ জনসনের অভিমত।

সিরিজের আগে ম্যাচে বাড়াবাড়ি করবেন না বলেও শেষপর্যন্ত কথাটা রাখতে পারেননি কোহলি। পার্থ টেস্টে অজি অধিনায়ক টিম পেইনের সঙ্গে সরাসরি কথার দ্বন্দ্বে জড়িয়েছেন। এক পর্যায়ে আম্পায়ার ক্রিস গেফানিকে এসে সরিয়ে দিতে হয়েছে দুজনকে।

ম্যাচ শেষে টিম পেইন সেসব ভুলে হাত বাড়াতে এলেও কোহলির আচরণ ক্ষোভের কারণ যোগাচ্ছে সাবেক ক্রিকেটারদের মধ্যে। ১-১ সমতায় থাকা সিরিজের তৃতীয়টি হবে বক্সিং ডেতে, মেলবোর্নে। সেই টেস্টে ক্ষোভের আরও বিস্ফোরণ ঘটবে বলেও শঙ্কা বিশ্লেষকদের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিরাট কোহলিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT