চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির রেকর্ড সেঞ্চুরি জয়ে রাঙানো হল না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A

প্রথম দুইদিন বৃষ্টি বাগড়ায় খেলা হয়েছিল ৩০ ওভারের সামান্য বেশি। পরের তিনদিনে কলকাতা টেস্টের লড়াই অনুজ্জ্বল হয়ে পড়তে পারত সময়ের অভাবে। সময়ের অভাবটা বোধ হলই, তবে টেস্ট রোমাঞ্চের উজ্জ্বলতা ছড়ানোর কোন কমতি রাখল না ভারত-শ্রীলঙ্কার লড়াই। পঞ্চম দিনের নির্ধারিত সময়ের খেলা শেষ হয়ে যাওয়ায় সফরকারীদের বাকি ৩টি উইকেট তুলে নিতে না পারার আক্ষেপের দিনে ইডেন টেস্ট ড্রয়ে সমাপ্তি হয়েছে।

বোলারদের দারুণ প্রদর্শনীর ম্যাচে আরেকটি রেকর্ডের ফুলঝুরি ছড়িয়েছেন বিরাট কোহলি, ক্যারিয়ারের ৫০তম আন্তর্জাতিক শতকে পা রেখে।

নিজেদের প্রথম ইনিংসে ১৭২ রানে গুটিয়ে গিয়েছিল ভারত। পরে লঙ্কানদের ২৯৪ রানে থামাতে পারে তারা। একশর ওপরে লিড নিয়ে চাপে ফেলা স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসের রানের চাকা অবশ্য থামাতে পারেনি লঙ্কানরা। কোহলির অপরাজিত সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩৫২ রানে ইনিংস ঘোষণা করে ভারত।

শ্রীলঙ্কার সামনে লক্ষ্য দাঁড়ায় ২৩১ রানের। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে এসে হুড়মুড় করে ভেঙে পড়তে থাকে সফরকারীরা। ২৬.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা শ্রীলঙ্কার সংগ্রহ যখন ৭৫, তখন খেলার ইতি টানেন আম্পায়াররা। ফল, ড্র।

লোকেশ রাহুল ৭৯ ও শেখর ধাওয়ানের ৯৪ রানের পর কোহলি অপরাজিত ১০৪ রানের ইনিংস খেলেছেন। টেস্ট ক্যারিয়ারে যেটি তার ১৮তম তিনঅঙ্ক ছোঁয়া ইনিংস। আর আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫০তম। তাতেই আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম ইনিংসে ৫০টি সেঞ্চুরির রেকর্ড ছুঁয়েছেন। সঙ্গে কোন ভারতীয় অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন।

কোহলি ৫০টি সেঞ্চুরি করলেন ৩৪৮টি আন্তর্জাতিক ইনিংসে। তার সমান ইনিংস লেগেছিল হাশিম আমলারও। আর ভারতের অধিনায়ক হিসেবে ১১টি টেস্ট শতক ছোঁয়া কোহলি পেছনে ফেলেছেন সুনিল গাভাস্কারকে। অধিনায়ক হিসেবে আরেক সাবেক মোহাম্মদ আজহারউদ্দিনের সেঞ্চুরি আছে ৯টি।

Reneta

ভারতের ছুঁড়ে দেয়া চ্যালেঞ্জিং সংগ্রহটা হয়ত টপকানোর আশা করেনি শ্রীলঙ্কাও। তবে নিরাপদে ম্যাচ ড্র করার সুযোগ ছিল। যা হতে দেননি ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ সামি। ভুবনেশ্বর ৪টি, সামি ২টি ও উমেশ যাদব একটি করে উইকেট নিয়ে লঙ্কানদের পরাজয়ের শঙ্কার মধ্যে ফেলেছিলেন।

দিনেশ চান্দিমাল ২০, নিরোশান ডিকেভেল্লা ২৭, অ্যাঞ্জেলো ম্যাথুজের ১২ রানে কোনমতে হারটা ঠেকাতে পারে শ্রীলঙ্কা।

প্রথম ইনিংসেও ৪ উইকেট নেওয়া ভুবনেশ্বর কুমার হয়েছেন ম্যাচসেরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলিভারত-শ্রীলঙ্কা টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT