চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির দিকে ঢিল ছুঁড়বেন না, বলছেন শোয়েব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৩ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারত-পাকিস্তান দুদেশের ক্রিকেট সম্পর্কে যতই উত্তাপ থাকুক, তা যে সবাইকে স্পর্শ করে না সেটাও সত্য। এই যেমন শোয়েব আখতার। স্লেজিং ইস্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী দেশের বিরাট কোহলিকেই সমর্থন করছেন। ভারত অধিনায়কের পাশে দাঁড়িয়ে পাকিস্তানি সাবেক স্পিডস্টার বলছেন, আগ্রাসন প্রতিযোগিতামূলক ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ।

পার্থে দ্বিতীয় টেস্টের সময় অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেইনের সঙ্গে উত্তপ্ত বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন কোহলি। পরে আম্পায়ারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ওই ঘটনার পর থেকেই কড়া সমালোচনার মুখে ভারত অধিনায়ক।

অস্ট্রেলিয়ান মিডিয়ার দাবি, টিম পেইনকে কোহলি বলেছেন, ‘তুমি শুধুই আপদকালীন অধিনায়ক। আর আমি বিশ্বের সেরা ক্রিকেটার।’ যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এই অভিযোগ নাকচ করে দিয়েছে।

সমালোচনা যাই হোক, কোহলির পাশে দাঁড়াচ্ছেন শোয়েব আখতার। টুইটারে লিখেছেন, ‘আধুনিক ক্রিকেটের অন্যতম গ্রেট বিরাট কোহলি। আগ্রাসন প্রতিযোগিতামূলক ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ। বিশেষ করে যতক্ষণ আপনি সীমার মধ্যে থাকবেন। দয়া করে তার(কোহলি) দিকে ঢিল ছুঁড়বেন না।’

‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ও অবশ্য বিতর্কের জন্য অপরিচিত নন। ২০০৭ সালে, টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে সাউথ আফ্রিকা থেকে তাকে দেশে ফেরত পাঠানো হয়েছিল সতীর্থ মোহাম্মদ আসিফকে ড্রেসিংরুমে ব্যাট দিয়ে আঘাত করার কারণে।

তবে শোয়েবই প্রথম ক্রিকেটার নন, যিনি কোহলির পাশে দাঁড়ালেন। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডারকেও পাশে পেয়েছেন কোহলি। মাঠে ক্রিকেটীয় আবেগ ধরে রাখার জন্য কোহলির মতো চরিত্র থাকা দরকার বলেই মনে করেন অজি গ্রেট।

Reneta

স্লেজিংয়ের উত্তাপ ছড়ানো ম্যাচে ১৪৬ রানে জিতে সিরিজে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। চার ম্যাচের টেস্ট সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে। দুদলের তৃতীয় টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বর মেলবোর্নে বক্সি-ডেতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিরাট কোহলিলিড স্পোর্টসশোয়েব আখতার
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যাংকিং খাতে সমন্বিত পুনরুদ্ধারের পথে হাঁটতে হবে: ড. মো. তৌহিদুল আলম খান

জুন ৮, ২০২৬

নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৫

জুন ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে ইংল্যান্ডের বিশ্বকাপ ক্যাম্পের কাছে গোলাগুলি, আহত ৯

জুন ৮, ২০২৬

ঠাকুরগাঁও সীমান্ত থেকে দুইদিন পর ১১ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

জুন ৮, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর বিকল্প নেই: ট্রাম্প

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT