চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির জরিমানা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৮ অপরাহ্ণ ২৩, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আফগানিস্তানের বিপক্ষে কান ঘেঁষে মানরক্ষার জয়ের ম্যাচে জরিমানা করা হয়েছে বিরাট কোহলিকে। অতিরিক্ত আবেদনের কারণে জরিমানা গুণতে হল ভারত অধিনায়ককে। জরিমানার সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।

শনিবার রোমাঞ্চকর ম্যাচে আফগানদের বিপক্ষে ১১ রানে জয় পায় ভারত। এটি চলতি আসরে তাদের টানা চতুর্থ জয়। আর বিশ্বকাপে ৫০তম জয়।

সাউদাম্পটনের ম্যাচে আম্পায়ার আলিম দারের সঙ্গে একটি ঘটনার জের ধরেই ভারত অধিনায়ককে জরিমানা করেছে আইসিসি।

বিবৃতিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ম্যাচের ২৯তম ওভারে একটি এলবিডব্লিউ’র আবেদন নিয়ে আম্পায়ার আলিম দারের দিকে আক্রমণাত্মক-ভাবে তেড়ে যান কোহলি। যেটাকে মূল অভিযোগ ধরেছে আইসিসি। তারা জানিয়েছে, ‘অতিরিক্ত আবেদনের’ কারণেই কোহলিকে জরিমানা করা হয়েছে।

আইসিসি বিবৃতিতে আরও জানিয়েছে, কোহলি দোষ স্বীকার করে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির কোনো প্রয়োজন পড়েনি।

কোহলিকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।

Reneta

ভারত দলপতির নামের পাশে এখন দুটি ডিমেরিট পয়েন্ট। ২০১৮’র জানুয়ারিতে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্টে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন। আইসিসির নিয়ম অনুযায়ী কোনো খেলোয়ড় ২৪ মাসের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট পেলে এক বা একাধিক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলিবিশ্বকাপ-২০১৯ভারতীয় ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT