চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির কণ্ঠে মুশফিকদের ‘আক্ষেপ’

অমৃত মলঙ্গীঅমৃত মলঙ্গী
৬:৩১ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A
বিরাট কোহলি - ফাইল ছবি

বিরাট কোহলি - ফাইল ছবি

সংবাদ সম্মেলনে কোহলি নিজেই প্রসঙ্গটা উসকে দিয়েছেন। সেই প্রসঙ্গে ঢুকতে যেয়ে চার মাস আগের একটা মুখ সামনে চলে আসছে। যে মুখে হতাশা ছিল। ছিল আক্ষেপ। মুখটা মুশফিকুর রহিমের। ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতে অধিনায়ক বলেছিলেন, সাদা পোশাকে যদি আরেকটু বেশি খেলতে পারতাম! আরেকটি ইতিহাসের দরজায় দাঁড়িয়ে মুশফিকরা তাদের প্রতিপক্ষের মুখেই শুনলেন নিজেদের এই আক্ষেপের কথা।

সিরিজের একমাত্র টেস্টে বাংলাদেশের বিপক্ষে নামার আগেরদিন বুধবার সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে অনেকটা সহমর্মিতার মত করেই কোহলি বলে গেলেন, ‘এত কম টেস্ট খেলে কোনো দেশ উন্নতি করতে পারে না।’

শুধু মুশফিক নয়, সাকিব আল হাসানের মুখেও বারবার এই আক্ষেপ ঝরেছে। এক সময় আশরাফুলও একই কথা বলতেন। প্রায় দেড় যুগের পথ চলায় মেটেনি সেই আক্ষেপ।

বাংলাদেশ টেস্ট খেলার যোগ্যতা অর্জন করে ২০০০ সালে। মাঝে ১৬টা বছর চলে গেছে। লাল-সবুজের প্রতিনিধিদের শরীরে সাদা পোশাক উঠেছে ৪৪ বার। বিদেশের মাটিতে জয় মাত্র তিনটিতে। দুটি আবার দ্বিতীয় সারির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেটা ২০০৯ সালের কথা। আরেকটি জয় জিম্বাবুয়ের মাটিতে।

‘বাংলাদেশের স্কিল আছে। কিন্তু একটি দল হিসেবে আত্মবিশ্বাস সঞ্চয় করতে তারা খুব বেশি টেস্ট খেলতে পারেনি।’ কম খেলার এই প্রসঙ্গ টেনেই কথাটা বলেন কোহলি।

বাংলাদেশের সাম্প্রতিক উন্নতির কথাও বলতে ভুললেন না টিম ইন্ডিয়ার নয়া অধিনায়ক, ‘ওয়ানডে ক্রিকেটে তারা খুব ভালো দল। ওরা সমন্বয়টা জানে। যদি আপনি খুব বেশি টেস্ট না খেলেন, তবে ভাবটা বুঝতে পারবেন না।’

Reneta

বাংলাদেশ কতটা কম টেস্ট খেলে তা আরেকটি পরিসংখ্যান থেকে বুঝতে সুবিধা হবে। কোহলি প্রথম টেস্ট খেলেন ২০১১ সালে। ৬ বছরে তিনি মোট টেস্ট খেলেছেন ৫৩টি। মুশফিকের অভিষেক হয় ২০০৫ সালে। ১২ বছরে তিনি খেলেছেন ৫১টি!

কোহলির মত কথা অবশ্য অন্য ভারতীয়রাও বলছেন। সাবেক ভারতীয় উইকেটরক্ষক সাবা করিম হিন্দুস্থান টাইমসকে বলেন, ‘১০ দলের ভেতর বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে হলেও প্রতিভার অভাব নেই। বেশি বেশি ম্যাচ না পাওয়ার কারণেই এই অবস্থা।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারত টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ১৩টি আন্তর্জাতিক সম্মাননা পেলেন সিলেটের আরহাম জোহান

জুলাই ৯, ২০২৬

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জর্জিয়া মেলোনি

জুলাই ৯, ২০২৬

মেসির খেলা দেখে ‘মুগ্ধ’ ইয়ামাল যা বলছেন

জুলাই ৯, ২০২৬

‘ইনস্টাগ্রাম বেসিক মোড’-ব্রাউজে কি সুবিধা পাবেন গ্রাহকরা

জুলাই ৯, ২০২৬

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT