চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলিদের রোদে পোড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন রুটরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৭ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

একটানা আড়াইদিন ফিল্ডিং শেষে বিশ্রাম নেয়ারও সুযোগ পেলেন না ভারতের খেলোয়াড়রা। বলা ভালো ব্যাটসম্যানদের কারণেই হল না। অন্যদিকে ফলোঅনের সুযোগ পেয়েও কাজে না লাগিয়ে নিজেরাই ব্যাটিংয়ে নেমে গেছে জো রুটের ইংল্যান্ড। উদ্দেশ্য দিনের আলোর মতোই পরিষ্কার, প্রচণ্ড রোদে স্বাগতিকদের আরেকদফা খাটিয়ে দিন শেষে রানের পাহাড় কাঁধে চাপিয়ে দেয়া।

চেন্নাইয়ে প্রথম টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে ৩৩৭ রানে অলআউট হয়ে গেছে ভারত। ২৪১ রানে পিছিয়ে থাকা বিরাট কোহলির দলকে আবারও প্যাড পরতে না দিয়ে নিজেরাই নেমে পড়েছেন রুটরা। ইংলিশদের লিড এরইমধ্যে ৩০০ পার হয়ে গেছে।

হাতে শেষ ৪ উইকেট নিয়ে চতুর্থ দিন শুরু করা ভারত অলআউট হয়েছে পরের ২২ ওভারে। ওয়ানডে ঘরানায় খেলে ওভার প্রতি প্রায় চার রান করে তুলে ফলোঅন এড়ানোর চেষ্টা করে গেছেন অস্ট্রেলিয়া সিরিজের অন্যতম দুই নায়ক ওয়াশিংটন সুন্দর ও রবিচন্দ্রন অশ্বিন।

সপ্তম উইকেট জুটিতে ৮০ রান তুলেছেন আগেরদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান সুন্দর-অশ্বিন। ৩১ রানে অশ্বিন উইকেটের পেছনে জস বাটলারের কাছে ধরা পড়লেও চেষ্টা চালিয়ে গেছেন সুন্দর। ১৩৮ বলে দলের দ্বিতীয় সর্বোচ্চ ৮৫ রান করা অলরাউন্ডার প্রথম টেস্ট শতক পাননি লেজের ব্যাটসম্যানদের দৃঢ়তার অভাবে। সুন্দরকে একপ্রান্তে রেখে দ্রুত সাজঘরে ফিরেছেন শাহবাজ নাদিম, ইশান্ত শর্মা ও জাসপ্রীত বুমরাহ।

ইংলিশদের দুই পেসার জেমস অ্যান্ডারসন ও জফরা আর্চার দুটি করে উইকেট পেয়েছেন, সেরা শিকারি স্পিনার ডম বেস। ভারতের মাটিতে স্পিনে তিনি নিয়েছেন ৪ উইকেট। তার স্পিন সঙ্গী জ্যাক লিচের শিকার ২ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেন্নাই টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘সৃষ্টিকর্তাকে খুশি’ করতে ছেলেকে হত্যা

পরবর্তী

একুশে ফেব্রুয়ারির ঐতিহাসিক ছাপা মেশিনটি সংরক্ষণের দাবি

পরবর্তী

একুশে ফেব্রুয়ারির ঐতিহাসিক ছাপা মেশিনটি সংরক্ষণের দাবি

ভ্যাকসিন নিলেও মাস্ক পরার পরামর্শ প্রধানমন্ত্রীর

সর্বশেষ

ফাইনালের আগে আবেগঘন বার্তা দিলেন মেসি

জুলাই ১৯, ২০২৬

‘আমেরিকান স্বপ্ন’ ও ‘বিশ্বকে একতাবদ্ধ’ করা নিয়ে ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ ইনফান্তিনো

জুলাই ১৯, ২০২৬
ছবি:  ফরিদুর রেজা সাগর ও কাজী আনোয়ার হোসেন (সংগৃহীত)।

রহস্যময় কাজী আনোয়ার হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছোটকাকু আফজাল হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT