চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলিদের কোচের পদে আর থাকছেন না কুম্বলে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০২ অপরাহ্ণ ২০, জুন ২০১৭
স্পোর্টস
A A

ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন অনিল কুম্বলে। দেশটির সংবাদ মাধ্যমগুলো মঙ্গলবার এই খবর জানিয়েছে। এদিন দায়িত্ব চালিয়ে না যাওয়ার ইচ্ছা পোষণ করে বিসিসিআইয়ের কাছে পদত্যাগ পত্র জমা দেন স্পিন কিংবদন্তি ও সাবেক এই অধিনায়ক।

এমনিতেই চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার সঙ্গেই দেশটির ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তির মেয়াদও শেষ হয়েছে কুম্বলের। তবে টেন্ডুলকার, গাঙ্গুলি ও লক্ষ্মণের ক্রিকেট উপদেষ্টা কমিটি আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত তাকেই দায়িত্বে চেয়েছিলেন।

এর মাঝেই অধিনায়ক বিরাট কোহলি সঙ্গে প্রধান কোচের মানসিক দূরত্বের গুঞ্জন ডালপালা মেলে। খবর আসছিল কোহলি আর কুম্বলেকে চান না। এমন খবরের মাঝে কোচকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজ সফরে উড়াল দেয় ভারতীয় দল। আগামী ২৩ জুন থেকে ক্যারিবীয়দের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবেন কোহলিরা।

Banglabid

কুম্বলের না যাওয়ার কারণ হিসেবে শুরুতে বলা হয়েছিল আইসিসির সভার কথা। ক্রিকেটের অভিভাবক সংস্থাটির সঙ্গে কমিটমেন্টের কারণে ভারতীয় দলের সঙ্গে যেতে পারেননি তিনি। সোমবার থেকে লন্ডনে আইসিসির যে বার্ষিক সভা শুরু হয়েছে, তাতে সংস্থাটির ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্বে থাকা কুম্বলেকে থাকতেই হত।

২৩ তারিখ পর্যন্ত চলবে এই বার্ষিক সভা। যে সভায় ক্রিকেটের নতুন কিছু আইন ও বিধি পাস হতে যাচ্ছে। যেগুলোর প্রস্তাব এসেছে কুম্বলের কমিটির কাছ থেকেই। তাই গুরুত্বপূর্ণ সময়ে দলের সঙ্গে যেতে পারেননি। কথা ছিল বৃহস্পতিবার ক্রিকেট কমিটির সভা শেষে তিনি ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন। কিন্তু পদত্যাগের ঘোষণা আসায় সেটি আর হচ্ছে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলি-কুম্বলে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানের পক্ষে উল্লাস করায় ভারতে ‘সমর্থক’ গ্রেফতার

পরবর্তী

বুধবার চলচ্চিত্র সেন্সর বোর্ড ঘেরাও করবে চলচ্চিত্র ঐক্যজোট

পরবর্তী
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। পাশে অন্য নেতৃবৃন্দ

বুধবার চলচ্চিত্র সেন্সর বোর্ড ঘেরাও করবে চলচ্চিত্র ঐক্যজোট

ভারতীয় পুলিশ

ভারতে রাষ্ট্রপতির গাড়ি থামিয়ে পুরস্কার পেলেন পুলিশ কর্মকর্তা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT