চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুধবার চলচ্চিত্র সেন্সর বোর্ড ঘেরাও করবে চলচ্চিত্র ঐক্যজোট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৬ অপরাহ্ণ ২০, জুন ২০১৭
বিনোদন
A A
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। পাশে অন্য নেতৃবৃন্দ

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। পাশে অন্য নেতৃবৃন্দ

‘যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণার করে “বস টু” ও “নবাব” ছবি দুটি নির্মিত হয়েছে। ছবি দুটিকে চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র না দেওয়ার জন্য আবেদন করেছিলাম তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কাছে। কিন্তু তিনি আমাদের দাবি উপেক্ষা করেছেন। আগামীকাল ছবি দুটি দেখবে চলচ্চিত্র সেন্সর বোর্ড। আমরা চলচ্চিত্রের ১৪টি সংগঠন এর প্রতিবাদে আগামীকাল বুধবার চলচ্চিত্র সেন্সর বোর্ড ঘেরাও করব। বোর্ড সদস্যদের অনুরোধ জানাব ছবিটি না দেখার জন্য।’ আজ মঙ্গলবার বিকালে এফডিসিতে চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৪ দলের বৈঠকের পর সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।

এখানে আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সহসভাপতি রিয়াজ, সাধারণ সম্পাদক জায়েদ খান, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির পক্ষে খোরশেদ আলম খসরুসহ চলচ্চিত্র গ্রাহক সংস্থা, চলচ্চিত্র ফাইট ডিরেক্টরস এসোসিয়েশন, চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি, সিডাব, চলচ্চিত্র স্থির চিত্রগ্রাহক সমিতি, চলচ্চিত্র উৎপাদন ব্যবস্থাপনা সমিতি, চলচ্চিত্র অঙ্গসজ্জাকর সমিতি, চলচ্চিত্র রূপসজ্জাকর সমিতি, চলচ্চিত্র ভাই ভাই অ্যাকশন সঞ্চয়ী গোষ্ঠি, চলচ্চিত্র উৎপাদন সহকারি ব্যবস্থাপক সমিতি এবং চলচ্চিত্র লেখক সমিতির শীর্ষ নেতারা। আরও উপস্থিত ছিলেন বরেণ্য চিত্রনায়ক ফারুক।

লিখিত বক্তব্যে বদিউল আলম খোকন বলেন, ‘দুটি ছবির কোনোটিতেই যৌথ প্রযোজনার নীতিমালা মানা হয়নি। “নবাব” ছবির স্ক্রিপ্ট জমা দেওয়া হয়েছে ৩০ মে। আর চলচ্চিত্র সেন্সর বোর্ডে এটি জমা দেয় ৬ জুন। সেন্সর বোর্ডের প্রিভিউ কমিটি “বস টু” দেখে যৌথ নীতিমালা ভঙ্গের প্রমাণ পেয়েছে। তারপরও ছবিটি আবার সেন্সর বোর্ড দেখতে চাইছেন। আমরা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি।’

Banglabid

চিত্রনায়ক ফারুক বলেন, ‘কোনো ভাবেই যৌথ প্রতারণার এ ছবি দুটি মুক্তি দিতে দেওয়া যাবে না। আমরা দুপুর ১২টা থেকে চলচ্চিত্র সেন্সর বোর্ড ঘেরাও করে রাখব। আমরা বোর্ডের সদস্যদের অনুরোধ করব যাতে ছবি দুটি না দেখেন।’

প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘ছবি দুটি আগামীকাল দুপুর ২টায় চলচ্চিত্র সেন্সর বোর্ড দেখবে। যদিও এই সময়ে অন্য একটি ছবি সেন্সর করার জন্য বরাদ্ধ ছিল। কিন্তু তা বাতিল করে এ দুটি ছবি দেখবে। কার স্বার্থে এমনটা হচ্ছে? ভারতের পশ্চিমবঙ্গেন সঙ্গে যৌথ ছবি করার জন্য এক শ্রেণীর প্রযোজক পাগল হয়ে গেছে। এটা আমরা হতে দেব না। আমাদের বক্তব্য, নীতিমালা মেনে ছবি তৈরি করতে হবে। নয়তো ছবি বাংলাদেশে চলতে দেব না।’

এর আগে গত রোববার যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণার অভিযোগ এনে মিছিল, সমাবেশ ও চলচ্চিত্র সেন্সর বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি পালন করে চলচ্চিত্রের ১৪ দলের চলচ্চিত্র ঐক্যজোট। পরে এ সমাবেশ থেকে একটি প্রতিনিধি দল তথ্যমন্ত্রীর হাসানুল হক ইনুর সঙ্গে দেখা করেন। এ সময় তথ্যমন্ত্রী প্রতিনিধি দলকে বিষয়টি সমাধান করার আশ্বাস দেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চলচ্চিত্র পরিচালক সমিতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোহলিদের কোচের পদে আর থাকছেন না কুম্বলে

পরবর্তী

ভারতে রাষ্ট্রপতির গাড়ি থামিয়ে পুরস্কার পেলেন পুলিশ কর্মকর্তা

পরবর্তী
ভারতীয় পুলিশ

ভারতে রাষ্ট্রপতির গাড়ি থামিয়ে পুরস্কার পেলেন পুলিশ কর্মকর্তা

খালেদা জিয়ার ইফতার

সরকার বেছে বেছে ছাত্রদল-বিএনপির নেতাকর্মী খুন, গুম করছে: খালেদা

সর্বশেষ

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT