চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলিদের কোচের দৌড়ে টিকে যে আধাডজন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৯ পূর্বাহ্ণ ১৩, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

খবর হয়েছিল ভারতীয় দলের কোচ হতে আবেদন জমা পড়েছে দুই হাজারটি! কপিল দেবের কোচ বাছাই কমিটি সেটি নামিয়ে এনেছে ছয় জনে। সংক্ষিপ্ত তালিকায় যেমন আছেন বর্তমান কোচ রবি শাস্ত্রী, আছেন বাংলাদেশের রাডারে থাকা মাইক হেসনও।

সংক্ষিপ্ত তালিকায় থাকারা হলেন- নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসন, অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার ও শ্রীলঙ্কার সাবেক কোচ টম মুডি, ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার ও আফগানিস্তানের সাবেক কোচ ফিল সিমন্স, ভারতের সাবেক টিম ম্যানেজার লালচান্দ রাজপুত, ভারতের সাবেক অলরাউন্ডার ও ফিল্ডিং কোচ রবিন সিং, এবং বর্তমান কোচ রবি শাস্ত্রী।

আসছে শুক্রবার হেড কোচের নাম ঘোষণা হবে বলে জানাচ্ছে ভারতের মিডিয়া। তার আগে কোহলি-রোহিতদের কোচের উত্তপ্ত চেয়ারে বসার প্রক্রিয়া হিসেবে মুম্বাইয়ে কপিলের কমিটির সামনে ইন্টারভিউ দিতে হবে এ ছয় জনকে।

তিন বিদেশি হেসন, মুডি ও সিমন্স ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষাতকার দিতে পারবেন। বাকিদের মধ্যে দুজন- রবিন ও রাজপুতকে হাজির হতে হবে ভারতীয় দল সম্পর্কে নিজেদের পরিকল্পনা তুলে ধরতে। রবি শাস্ত্রী দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে আছেন। সেখান থেকেই নিজের পদ ধরে রাখার পরীক্ষায় বসবেন।

ভারতের কোচ নির্বাচনে চোখ থাকবে বাংলাদেশেরও। কিউইদের সাবেক কোচ হেসনের দিকে নজর আছে বিসিবির। ঈদের আগেই এ কোচের সাক্ষাতকার দিতে ঢাকায় আসার কথা ছিল। কিন্তু শেষমুহুর্তে তিনি আসার সিদ্ধান্ত বাতিল করেন। তার দিকে নজর আছে এশিয়ার আরেক দেশ পাকিস্তানেরও।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোহলিলিড স্পোর্টসশাস্ত্রীহেসন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT