চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলিও এতটা ভাবেননি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৪ পূর্বাহ্ণ ১৬, জুন ২০১৭
স্পোর্টস
A A

নিজেদের দিনে ভয়ঙ্কর দল বাংলাদেশ, ভারত অধিনায়ক বিরাট কোহলির মূল্যায়ন এটি। সেমির মঞ্চে বাংলাদেশকে কতটা শক্ত প্রতিপক্ষ হিসেবে নিয়েছে ভারত, সেটি বোঝা গেছে কোহলির সিরিয়াসনেস দেখেই। মাঠে নিজ দলের ক্রিকেটারদের উজ্জীবিত রেখেছেন। মাত্র ৭৮ বলে ৯৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে জয়ের বন্দরে নিয়ে গেছেন দলকে।

পুরো দল অসাধারণ খেলেছে বলেই ৯ উইকেটের বড় জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত। তবে বাংলাদেশের সঙ্গে জয় পাওয়া এতটা সহজ হবে সেটি ভাবেননি কোহলিও, ‘সত্যি কথা বলতে ৯ উইকেটে জিতব এমনটা ভাবিনি। শুরুতে উইকেট ফেলে আমাদের বোলাররা মোমেন্টাম নিজেদের করে নিয়েছিল। পরে যখন বাংলাদেশ ভালো ব্যাট করছিল, তখন কেদার যাদব দ্রুত দুই উইকেট নিয়ে আমাদের পক্ষে নিয়ে আসল। বোলাররা ভালো করায় আমাদের কাজটা সহজ হয়ে গিয়েছিল।’

ভারতের জয়ে বড় অবদান রোহিত শর্মার। এই ওপেনার খেলেছেন ১২৩ রানের অপরাজিত ইনিংস। ভারতের জয়ের মঞ্চ রচিত হয় ওপেনিং জুটিতেই। রোহিতের সঙ্গে শেখর ধাওয়ানের ৮৭ রানের জুটি আত্মবিশ্বাসী করে তোলে কোহলিকে।

ম্যাচ শেষে তাই দুই ওপেনারকে প্রশংসায় ভাসালেন অধিনায়ক, ‘কৃতিত্ব রোহিতের। সে যেভাবে ব্যাট করেছে তা ছিল অসাধারণ। ধাওয়ানের সঙ্গে রোহিতের জুটি হওয়ায় সহজ হয়ে গেছে। এই টুর্নামেন্টে অসাধারণ ব্যাট করে যাচ্ছে ধাওয়ান। আশা করি ফাইনালেও এমন শুরু এনে দেবে দুজনে। ওরা ভালো করায় আমার জন্য ব্যাটিং সহজ হয়ে গিয়েছিল। চাপহীন থেকে ইতিবাচক ব্যাটিং করতে পেরেছি।’

ট্যাগ: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাশরাফির উপলব্ধি

পরবর্তী

দশ বছর পর ভারত-পাকিস্তান ফাইনাল

পরবর্তী
২০০৭ সালে প্রথম টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান

দশ বছর পর ভারত-পাকিস্তান ফাইনাল

শনিবার ফিরছে টাইগাররা

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT