চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোভিড পরিস্থিতি মোকাবেলায় পররাষ্ট্রমন্ত্রীর ৫ দফা সুপারিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০১ পূর্বাহ্ণ ১৩, নভেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
করোনাভাইরাস

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিশ্ব নেতৃবৃন্দের কাছে বিশ্বব্যাপী কোভিড টিকাদান করার জন্য একটি সময়-বাঁধা কর্মপরিকল্পনা গ্রহণ এবং ভবিষ্যতের মহামারি ব্যবস্থাপনার জন্য একটি নীল নকশা প্রণয়ন করাসহ পাঁচ দফা সুপারিশ পেশ করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিঙ্কেনের ডাকা কোভিড-১৯ সংক্রান্ত মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি এ সুপারিশ করেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রথমত, অনেক নিম্ন ও মধ্যম আয়ের দেশের জন্য অনাকাঙ্খিত ভ্যাকসিন ব্যবধান দূর করার জন্য অর্থায়ন ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে একটি সময়াবদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

দ্বিতীয়ত, তিনি ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও ব্যবস্থাপনার জন্য লৈঙ্গিক ও ভৌগলিক ভারসাম্যপূর্ণ একটি নীলনকশা তৈরি করতে নির্বাচিত বিশ্বনেতাদের সমন্বয়ে ডব্লিওএইচও কর্তৃক একটি উচ্চ-পর্যায়ের প্যানেল আহ্বানের পরামর্শ দেন।

তৃতীয়ত, তিনি জাতীয় পর্যায়ে রোগ নিয়ন্ত্রণ সংস্থাগুলোকে জোরদার করার প্রশ্নে একটি বিশেষজ্ঞ ওয়ার্কিং গ্রুপ ডেকে নেতৃত্ব দিতে যুক্তরাষ্ট্র ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি আহ্বান জানান।

চতুর্থত, তিনি বৈশ্বিক দক্ষিণে বাংলাদেশের মতো নির্দিষ্ট কিছু দেশে মেধাস্বত্ব অধিকার এবং প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত যথাযথ হস্তক্ষেপের মাধ্যমে ফলপ্রসূ উপায়ে ভ্যাকসিন তৈরির সক্ষমতাকে কাজে লাগাতে সহায়তা প্রদানের আহ্বান জানান।

পরিশেষে, ড. মোমেন মহামারী থেকে উত্তরণে আরও ভাল, পরিবেশবান্ধব ও জোরদার সম্মিলিত প্রচেষ্টায় জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র ক্ষতির মধ্যে বিদ্যমান বিষয়গুলোতে পদক্ষেপ গ্রহনের সুপারিশ করেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, বাংলাদেশ করোনায় মৃত্যু হার বৈশ্বিক গড় মৃত্যু হারের চেয়ে কম রাখতে সক্ষম হয়েছে, বর্তমানে দেশে সংক্রমণের হার ১ শতাংশের নিচে রয়েছে।

তিনি বলেন, কিছু অনুমানের বিপরীতে বাংলাদেশ কক্সবাজারের জনাকীর্ণ রোহিঙ্গা ক্যাম্পে সংক্রমণ ও মৃত্যুর হার একেবারে ন্যূনতম রাখতে সক্ষম হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের দাবি পুনর্ব্যক্ত করে বলেন যে, কোভিড-১৯ ভ্যাকসিনকে সব দেশের জন্য সাশ্রয়ী করতে ‘বৈশ্বিক গণপণ্য’ হিসেবে ঘোষণা করা উচিত।

তিনি কোভিড-১৯ টিকা উৎপাদনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওষুধ কোম্পানিগুলোকে উৎসাহিত ও সহায়তা করার আহ্বান জানান। তিনি বলেন, ঢাকা অন্যদের সাথে শেয়ার করার লক্ষ্যে বিশ্বব্যাপী ভ্যাকসিন উৎপাদনে অবদান রাখতে প্রস্তুত রয়েছে।।

ড. মোমেন বর্তমানে ও ভবিষ্যতে এই ধরনের সংকটময় পরিস্থিতিতে রাজনৈতিক সহায়তা বাড়ানোর জন্য পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব ও সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন মহামারী সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলায় পররাষ্ট্রমন্ত্রীদের একসাথে কাজ করার আহ্বান জানান এবং একটি কোভিড ডেটা ট্র্যাকার চালু করার ঘোষণা দেন।

ব্লিঙ্কেন সেশনে সভাপতিত্ব করেন। আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক, ইউএস এনআইএইচ ডিরেক্টর এবং ডব্লিউএইচও মহাপরিচালক উপস্থিত ছিলেন। বৈঠকে প্রায় ২৫টি দেশের পররাষ্ট্রমন্ত্রী যোগ দেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও ইইউ, ফ্রান্স, জার্মানি, স্পেন, ইতালি, নরওয়ে, রোমানিয়া, কানাডা, মেক্সিকো, চিলি, পেরু, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল ও কেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীরেকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।

আফ্রিকান ইউনিয়ন, প্যাসিফিক আইল্যান্ড ফোরাম এবং আরব স্টেটস লিগ, অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটসের সিনিয়র প্রতিনিধিরাও বক্তব্য রাখেন।

ট্যাগ: করোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুলিশের পা ধরে কান্নায় ভেঙে পড়া সেই প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত

পরবর্তী

উন্নত দেশগুলোকে অঙ্গীকার পূরণের পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

পরবর্তী
বিশ্ব শান্তি ও সমঝোতার জন্য প্যারিস শান্তি ফোরামে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

উন্নত দেশগুলোকে অঙ্গীকার পূরণের পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

সজীব ওয়াজেদ জয় অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন সজীব ওয়াজেদ জয়

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মিয়ানমারে যেভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে জান্তা

আগস্ট ৩০, ২০২৬

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT