চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোভিড পজিটিভের পরেও বাচ্চাদের অনুষ্ঠানে গিয়েছিলেন জোকোভিচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৭ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

কোভিড আক্রান্ত হওয়ার পরেও বাচ্চাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে গিয়েছিলেন নোভাক জোকোভিচ। নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে এ কথা নিজেই জানিয়েছেন সার্বিয়ান এ টেনিস তারকা।

গত বছর ১৭ ডিসেম্বর কোভিড শনাক্ত হয়েছিল বিশ্বসেরা এ টেনিস তারকার। কিন্তু সেদিনই বাচ্চাদের এক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। তবে তখনও কোভিড আক্রান্ত হওয়ার সংবাদটি জানতেন না বলে জানিয়েছেন তিনি।

‘ওই অনুষ্ঠানে যাওয়ার আগ পর্যন্ত পিসিআর টেস্টের রেজাল্ট আমি জানতাম না। আমার ফোনের নোটিফিকেশন চেক করা হয়নি।’

তবে করোনা পজিটিভ জেনেও পরের দিন এক সাংবাদিককে সাক্ষাৎকার দেয়ার ব্যাপারটিও এসময় স্বীকার করেন তিনি। বহুদিন আগেই সাংবাদিককে কথা দিয়ে রেখেছিলেন বলে সাক্ষাৎকারটি বাতিল করেননি, এমনটাই লিখেছেন এই তারকা।

‘১৮ তারিখ আমি বেলগ্রেডে নিজের টেনিস সেন্টারে ছিলাম। এল ইকুইপকে একটি সাক্ষাৎকার দেয়ার কথা আমার অনেক আগে থেকেই। সেই অঙ্গীকার রক্ষা করতেই আমি সাক্ষাৎকারটি দিয়েছিলাম।’

সাক্ষাৎকারের সময় সামাজিক দূরত্ব বজায় রেখেছেন বলেও দাবি জোকোর। কিন্তু পরবর্তীতে নিজেই লিখেছেন যে, সাক্ষাৎকারের পর সাংবাদিকের সাথে ছবিও তুলেছেন তিনি।

Reneta

‘আমি সাক্ষাৎকারটি দিয়েছি কারণ আমি অঙ্গীকারবদ্ধ ছিলাম। আমি চাইনি ওই সাংবাদিকের মন খারাপ করতে। কিন্তু সাক্ষাৎকারের মধ্যে ছবি তোলা বাদে আমরা সামাজিক দূরত্ব সঠিকভাবে বজায় রেখেছি। এভং ছবি তোলার সময় আমি মাস্কও পরেছি।’

তবে এই ঘটনার পরপরই পুরোপুরি আইসোলেশনে চলে গিয়েছিলেন বলেও পোস্টে জানান জোকোভিচ। এই ব্যাপারটিকে ‘বিবেচনার ভুল’ বলে স্বীকার করেছেন এ তারকা। এছাড়াও অঙ্গীকার রক্ষার জন্য পরেও সাক্ষাৎকারটি দিতে পারতেন বলেও লিখেছেন তিনি।

অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে গিয়ে কোভিড প্রটোকলের কারণে এয়ারপোর্টে আটকা পড়েন জোকো। এরপর থেকেই কোভিড সহ বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে তার ব্যাপারে। আগামী ১৭ জানুয়ারি কোর্টে গড়াবে অস্ট্রেলিয়ান ওপেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়ান ওপেনইনস্টাগ্রামকোভিড-১৯জোকোভিচলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সান মারিনো জয় করে ফিরেছে বাংলাদেশ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রিলিয়নিয়ার হতে যাচ্ছেন ইলন মাস্ক, এই পরিমাণ অর্থ দিয়ে কী করা সম্ভব?

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

তোফায়েল আহমেদসহ বিশিষ্টজনদের মৃত্যুতে জাতীয় সংসদে শোকপ্রস্তাব

জুন ৭, ২০২৬

কনসার্টে অতিরিক্ত অ্যালকোহল গ্রহণের পর যুবকের মৃত্যু, বান্ধবী হাসপাতালে

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT