চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোপ দেল রের শেষ চারে বার্সেলোনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ন ২৭, জানুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

ন্যু ক্যাম্পে অ্যাটলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ৩-১ গোলের প্রত্যাশিত জয় পেয়েছে বার্সেলোনা। এ জয়ে কোপা দেল রের শেষ চারে পৌঁছে গেলো আগের আসরের চ্যাম্পিয়নরা। বার্সেলোনার পক্ষে গোল তিনটি করেন নেইমার, সুয়ারেজ এবং জেরার্ড পিকে।  বিলবাওয়ের পক্ষে সান্ত্বনা সূচক গোলটি আসে উইলিয়াস’র পা থেকে।

তবে খেলার ১২ মিনিটেই গোল করে কাতালানদের ভগড়ে দিয়েছিলো বিলবাও। এরপর ৫৩ মিনিট পর্যন্ত গোলবঞ্চিত বার্সা শিবিরে অঘটনের শঙ্কাও ভর করে।

এ ম্যাচে বাড়তি সতর্কতা হিসেবে সেরা একাদশই খেলিয়েছেন এনরিকে।  তবে শেষ রক্ষা হয়নি। পুরো স্টেডিয়ামকে স্তব্ধ করে ১২ মিনিটে এগিয়ে যায় বিলবাও।

মাঝ মাঠ থেকে স্পেনিশ ফরোয়ার্ড আদুরিসের বাড়িয়ে দেওয়া বল পেয়ে যান তারই স্বদেশি ইনাকি উইলিয়ামস। বল ঠেকাতে বার্সা গোলরক্ষক টের স্টেগান এগিয়ে এলে তার হাত গলে কোনাকুনি শটে বল জালে জড়ান উইলিয়ামস। ১-০ গোলের লিড পায় বিলবাও।

এরপর কোন দল আর গোল না পেলেও প্রথমার্ধের শেষ ভাগে বেশ কয়েকেটি গোছালো আক্রমণ ছিলো কাতালানদের।

দ্বিতীয়ার্ধের শুরুতে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে স্বাগতিকরা। ৫২ মিনিটে বার্সাকে সমতায় ফেরান সুয়ারেজ। লিওনেল মেসির আড়াআড়ি পাসে প্রথম শটেই লক্ষ্যভেদ করেন তিনি।

Reneta

৮১ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন পিকে। কর্নার থেকে বল পেয়ে দানি আলভেজ ফ্লিক করলে হেড থেকে গোল আদায় করে নেন এ ডিফেন্ডার। ২-১ গোলে এগিয়ে যায় বার্সেলোনা।

যোগ করা সময়ে ব্যবধান বাড়ান নেইমার। বিলবাও দুই ডিফেন্ডারের বাধা গলে জোরালো শটে গোল তুলে নেন এ ব্রাজিলিয়ান ফুটবল সেনসেশন। তবে পুরো ৯০ মিনিট মাঠে থাকলেও গোল পাননি মেসি।

দুই লেগ মিলিয়ে বার্সেলোনার জয় ৫-২ গোলে। প্রথম পর্বে তার জিতে ছিলো ২-১ গোলের ব্যবধানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোপ দেল রেবার্সেলোনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

এপ্রিল ১৪, ২০২৬

ওয়ার্নের মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য ছেলের

এপ্রিল ১৪, ২০২৬

চোটে মৌসুম শেষ রোমেরোর, বিশ্বকাপ শঙ্কায়!

এপ্রিল ১৪, ২০২৬

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নবায়ন স্থগিত করল ইটালি

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

অপরিশোধিত তেল সংকটে ইস্টার্ন রিফাইনারি উৎপাদন বন্ধ

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT