চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোপার সেমিতে ফিরবেন ‘ছোট’ সুয়ারেজ, বাদ সেমেদোও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩২ পূর্বাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A
সেমেদোও

সেমেদোও

কোপা ডেল রের সেমিফাইনালের প্রথম লেগে ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সার একাদশে ফিরবেন তরুণ মিডফিল্ডার ড্যানিস সুয়ারেজ। মূল একাদশ থেকে নেলসন সেমেদোওকে বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন দলটির কোচ আর্নেস্টো ভালভার্দে। খবর মার্কার।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত আড়াইটায় বার্সার মাঠ নু-ক্যাম্পে মুখোমুখি হবে দুই দল।

মার্কা জানিয়েছে, রাইটব্যাকে জায়গা অনেকটা নিশ্চিত সার্জিও রবের্তোর। অ্যাটাকিং মিড ওপেন থাকবে ড্যানিস সুয়ারেজ এবং আলকেসারের সমন্বয়ে। বার্সার শেষ তিন ম্যাচে ছিলেন না এই সুয়ারেজ।

বল দখলের লড়াইয়ে ড্যানিস সুয়ারেজ

নবাগত কৌতিনহোকে প্রথম মিনিট থেকেই মাঠে দেখা যেতে পারে।

আক্রমণে যথারীতি মেসির সঙ্গে সক্রিয় থাকবেন ‘বড়’ সুয়ারেজ।

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পিকের সঙ্গে নতুন চুক্তি সেরে ফেলেছে দলটি। তাই রক্ষণেও থাকবে সতেজ ভাব।

২০১৬ সালের সেমিতেও এই ভ্যালেন্সিয়ার সঙ্গে দেখা হয়েছিল বার্সার। প্রথম লেগে ৭-০ গোলে উড়ে যায় দলটি। দুই লেগ মিলিয়ে ৮-১ ব্যবধানে ফাইনালে ওঠে মেসিরা।

কিন্তু এবার ভ্যালেন্সিয়ার অবস্থা অন্যরকম। নতুন কোচের অধীনে লা লিগায় এখন পর্যন্ত তারা তৃতীয়।

কোপার শেষ চারটি ফাইনালে খেলেছে বার্সেলোনা। তার মধ্যে চ্যাম্পিয়ন তিনটিতে। অন্যদিকে ভ্যালেন্সিয়া সেই ২০০৮ সালের পর থেকে ফাইনাল খেলতে পারেনি।

ট্যাগ: কোপা ডেল রে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাত হাজার সিরীয়কে যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি

পরবর্তী

বড় বাজেটের নতুন ছবির কাজ শুরু করেছেন বানসালি

পরবর্তী
সঞ্জয় লীলা বনসালি

বড় বাজেটের নতুন ছবির কাজ শুরু করেছেন বানসালি

‘লক্ষ্যে’র কাছে বাংলাদেশ

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT