চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোন ফোনে কবে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ওরিও

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
৯:০২ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

স্মার্টফোনের জন্য গুগলের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ ওরিও। বেশ কিছুদিন হলো গুগল এই সংস্করণটি উন্মুক্ত করেছে। ক্রমান্বয়ে বিভিন্ন স্মার্টফোনে তা পাওয়া যাবে। তবে শুরুতেই বিভিন্ন ব্র্যান্ডের হাইএন্ড ডিভাইসগুলোতে মিলবে এই সংস্করণটি।

গুগলের বিভিন্ন স্মার্টফোনে এই আপডেট মিলবে সবার আগে। কোন কোন স্মার্টফোনে আপডেট পাওয়া যাবে দেখে নিন নিচের তালিকা থেকে:

গুগল
গুগলের পিক্সেল, নেক্সাস ৫এক্স এবং নেক্সাস ৬পি স্মার্টফোনে ওরিও পাওয়া যাবে সবার আগে। এর পাশাপাশি আসুসের নেক্সাস প্লেয়ার এবং পিক্সেল সি ট্যাবেও আপডেট পাওয়া যাবে। গুগল ইতোমধ্যেই আপডেটটি উন্মুক্ত করেছে বলে জানিয়েছে। কিছুদিনের মধ্যেই এই স্মার্টফোনগুলোর সকল ব্যবহারকারী আপডেট পাবেন।

স্যামসাং
ওরিও আপডেট পাওয়ার ক্ষেত্রে এগিয়ে আছে গ্যালাক্সি এস৮ এবং এস৮ প্লাস। এরপরেই গ্যালাক্সি নোট ৮ পেতে পারে এই আপডেট। আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে আপডেটটি পৌঁছাতে পারে গ্যালাক্সি এস৭, এস৭ এজ এবং এস৭ অ্যাক্টিভে।

এলজি

Reneta

এলজি’র সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভি৩০ বাজারে আসছে অ্যান্ড্রয়েড ন্যুগাট অপারেটিং সিস্টেম নিয়ে। আর তাই কবে নাগাদ এই ফোনে ওরিও পাওয়া যাবে সে ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে শীঘ্রই আপডেটটি পাবে এলজি ভি২০ এবং এলজি জি৬।

সনি
অ্যান্ড্রয়েড ৮.০ ওরিও আপডেটের বিষয়ে এখনও কিছু না জানালেও শুরুতেই আপডেট পেতে পারে এক্সপেরিয়া এক্সজেড, এক্সএ এবং এক্স।

ওয়ান প্লাস
ওয়ান প্লাস থেকে পাওয়া তথ্য অনুযায়ী ওয়ানপ্লাস থ্রি এবং ওয়ানপ্লাস থ্রিটি আপডেট পাবে প্রথমেই। এরপর আপডেট পেতে পারে ওয়ানপ্লাস ৫।

হুয়াওয়ে
ওরিও আপডেট পাওয়ার ক্ষেত্রে এগিয়ে আছে হুয়াওয়ে মেট ৯। এছাড়া আগামী বছরের প্রথমদিকেই পি১০ সিরিজ এবং অনার ৮ আপডেট পাবে বলে ধারণা করা হচ্ছে।

মটোরোলা

অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণে আপগ্রেড হওয়ার দিক থেকে এগিয়ে আছে জেড এবং জেড২ সিরিজ। এরপর রয়েছে জি৫। আগামী নভেম্বরের মধ্যেই আপডেট পাওয়ার সম্ভাবনা রয়েছে। যেসব ডিভাইস আপডেট পেতে পারে তার মধ্যে আছে- মটো জেড২ ফোর্স, মটো জেড২ প্লে, মটো জেড ফোর্স ড্রয়েড, মটো জেড, মটো জেড প্লে, মটো জি৫, মটো জি৫ প্লাস, মটো জিএস৫ এবং মটো জিএস৫ প্লাস। তবে আপডেট পাবে না মটো জি৪ সিরিজ।

এইচটিসি
এইচটিসির আপকামিং ইউ১১ এবং সাম্প্রতিক সময়ে বাজারে আসা ডিভাইসগুলো প্রথমেই আপডেট পাবে। এরপরই আছে এইচটিসি ১০, বোল্ট এবং ইউ আলট্রা।

নোকিয়া

নোকিয়া জানিয়েছে, বাজারে থাকা সবগুলো অ্যান্ড্রয়েড ডিভাইসেই ওরিও পাওয়া যাবে। এরমধ্যে আছে নোকিয়া ৩, নোকিয়া ৫, নোকিয়া ৬ এবং নোকিয়া ৮। তবে কবে নাগাদ আপডেট রিলিজ হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্ড্রয়েড ওরিওঅ্যান্ড্রয়েড ওরিও আপডেট
শেয়ারTweetPin

সর্বশেষ

মাস্তুল: প্রান্তিক বাস্তবতার অবমুক্তি এবং টাইম-ইমেজের নিরীক্ষা

জুলাই ২১, ২০২৬

ইংল্যান্ডে আর্জেন্টাইন খেলোয়াড়দের ভিসা বাতিলের দাবি

জুলাই ২১, ২০২৬

তরুণীর সঙ্গে জামায়াতের সংসদ সদস্যের ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’ বলে দাবি

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

জুলাই ২১, ২০২৬

মোজাফফর হোসেনকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT