চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যান্ড্রয়েডে শীর্ষে ন্যুগাট

চ্যানেল আই টেকচ্যানেল আই টেক
৮:৪৯ পূর্বাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
অ্যান্ড্রয়েড

স্মার্টফোনের জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের ১৫টি সংস্করণ এখন পর্যন্ত উন্মুক্ত হয়েছে ব্যবহারকারীদের জন্য।

তবে এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত সংস্করণ হলো অ্যান্ড্রয়েড ন্যুগাট। বর্তমানে মোট অ্যান্ড্রয়েড চালিত ডিভাইসের ২৮.৫ শতাংশ ডিভাইসেই আছে এ অপারেটিং সিস্টেমটি।

ডেভেলপার পোর্টালে প্রকাশিত একটি পরিসংখ্যানে এ তথ্য জানিয়েছে গুগল।

এ প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে ব্যবহারের দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে অ্যান্ড্রয়েড মার্শম্যালো। বর্তমানে এ সংস্করণটি আছে ২৮.১ শতাংশ অ্যান্ড্রয়েড ফোনে।

অ্যান্ড্রয়েড সর্বশেষ সংস্করণ ওরিও’র এখন পর্যন্ত মাত্র ১.১ শতাংশ ডিভাইসে যুক্ত হতে পেরেছে। ষষ্ঠ অবস্থানে আছে এই সংস্করণটি। গত বছরের অক্টোবর পর্যন্ত অ্যান্ড্রয়েড ওরিওর ব্যবহারকারী ছিল ০.২ শতাংশ।

অ্যান্ড্রয়েডের ওএস আপডেট প্রক্রিয়া খুব ধীরগতির হওয়ার কারণে নতুন সংস্করণে যেতে ব্যবহারকারীদের বেশ বেগ পেতে হয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় একজন ব্যবহারকারীর ফোন কেনার সময় যে সংস্করণটি থাকে, সেটি থেকে আর কখনও আপগ্রেড করার সুযোগ আসে না বা আপগ্রেড করা যায় না। তবে এ সমস্যা থেকে কিছুটা রেহাই দিয়েছিল অ্যান্ড্রয়েড ন্যুগাট।

Reneta

প্রায় দেড় বছর আগে ব্যবহারকারীদের এই অপারেটিং সিস্টেমে আপগ্রেড করার সুযোগ চালু হয়। এরপর থেকে কোনো ঝামেলা ছাড়াই এ প্রক্রিয়া চলতে থাকায় ন্যুগাটের ব্যবহারকারী বাড়ছে যার প্রতিফলন দেখা গেছে এ প্রতিবেদনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্ড্রয়েডঅ্যান্ড্রয়েড ওরিও
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে বেঞ্চে রেখে স্কটল্যান্ডের বিপক্ষে নামছে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

কানাডাকে সঙ্গী করে নকআউটে সুইজারল্যান্ড, অপেক্ষায় বসনিয়া

জুন ২৫, ২০২৬

প্রতিকূল আবহাওয়ায় ব্রাজিল ম্যাচ স্থগিত হলে, মরক্কোর খেলাও কি বন্ধ থাকবে?

জুন ২৫, ২০২৬

জন্মদিনে মেসিকে ‘চমকে’ দিলেন সতীর্থরা

জুন ২৫, ২০২৬

ঈশ্বরের কাছে নতুন করে কিছু চাওয়ার ভাষা নেই: জন্মদিনে মেসি

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT