চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোন গুণীজনকে যেন কারও দ্বারে দ্বারে ঘুরতে না হয়: অনন্ত জলিল

সুদীপ্ত সাইদ খান সুদীপ্ত সাইদ খান
৫:১২ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০১৭
বিনোদন
A A
দুটি ব্যক্তির ছবি, একজন পরিপাটি পোশাক পরা, অন্যজন সাধারণ পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থের অভাবে স্ত্রীর চিকিৎসা করাতে পারছেন না স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক এফআই মানিক। এমন খবর জানতে পেরে তার পাশে দাঁড়িয়েছেন অনন্ত জলিল। তবে তিনি শুধু এই পরিচালকের পাশে দাঁড়িয়ে নিজের দায়িত্ব শেষ করেননি, বরং প্রতিষ্ঠিত তারকা, চলচ্চিত্র পরিবারের সদস্যসহ অন্যান্য সকলকে এই গুণী পরিচালকের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। এছাড়া এমন গুণীজনদের যেন কারও দ্বারে দ্বারে যেতে না হয় এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আহ্বান জানিয়েছেন তিনি।

নিজের ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে অনন্ত জলিল বলেন, ‘অতি কষ্টের সাথে বলতে হচ্ছে, আমাদের চলচ্চিত্র পরিবারের গুণী পরিচালক এফ আই মানিক ভাই, যিনি চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক মহাসচিব ও বহু জনপ্রিয় চলচ্চিত্রের স্বনামধন্য পরিচালক। আমাদের চলচ্চিত্রের জন্য, চলচ্চিত্রের দর্শক সহ সকলের জন্য যিনি এতো কিছু করেছেন তাকেই আজ অর্থ কষ্টে ভুগতে হচ্ছে।

এই স্বনামধন্য পরিচালক অর্থের অভাবে স্ত্রীর চিকিৎসা সঠিকভাবে চালাতে পারছেন না। যদিও তা আমি জানতাম না, কিন্তু গতকাল হঠাৎ তিনি আমার অফিসে এসে উপস্থিত হন। সেসময় আমি অফিসে উপস্থিত না থাকায় তাকে বেশ সময় অপেক্ষা করতে হয়, যা আমার জন্য ব্যর্থতা। কারণ আমার জন্য এত বড় মাপের পরিচালককে অপেক্ষা করতে হয়েছে।

যখন উনার মুখোমুখি হই, তখন তার চেহারা বেশ মলিন ছিল। তিনি আমাকে তার কষ্টের কথার সাথে অর্থের অভাবে স্ত্রীর চিকিৎসা করাতে পারছেন না সে কথা বলেন। তার কথা শুনে আমি বেশ আশাহত হই, তার মত গুনী পরিচালককে অর্থের অভাবের কারণে আজ দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে। যার হাত ধরে অনেক তারকা প্রতিষ্ঠিত হয়েছে, যদিও এই গুনী পরিচালকের সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়নি। তবুও এ বিখ্যাত পরিচালক আমার কাছে এসে হতাশ হয়ে ফিরে যাবেন, তা হবে অনন্ত জলিলের অন্যতম ব্যর্থতা।

তাই আমার যতটুকু সামর্থ ততটুকু দিয়ে তাকে সহযোগিতা করার চেষ্টা করেছি এবং আশাও করি যে প্রতিষ্ঠিত তারকা এবং চলচ্চিত্র পরিবারের সদস্যসহ অন্যরাও এফ আই মানিক ভাইয়ের সাহায্যে এগিয়ে আসবেন। এটা সাহায্য বললেও ভুল হবে, এটা আমাদের কর্তব্য। সাথে আশা করি তার মত কোন গুনীজনকে যেন কারও দ্বারে দ্বারে যেতে না হয়, আমরাই যেন তাদের প্রয়োজনে তাদের কাছে পৌছে যাই।’

‘পিতার আসন’, চাচ্চু, ‘এ বাঁধন যাবে না ছিঁড়ে’, ‘কোটি টাকার কাবিন’সহ অসংখ্য জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন এফআই মানিক। অন্যদিকে ‘খোঁজ-দ্য সার্চ’, ছবির মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন অনন্ত জলিল। এরপর মোস্ট ওয়েলকাম, নিঃস্বার্থ ভালোবাসাসহ বেশ কয়েকটি ব্যবসাসফল ছবি উপহার দেন অনন্ত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্ত জলিলএফ আই মানিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT