চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোনো কাজ অসমাপ্ত রেখে যাননি সুশান্ত?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৯ অপরাহ্ণ ১৭, জুন ২০২০
বিনোদন
A A

বড় অবেলায় চলে গেলেন বলিউডের তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার সেই প্রাণবন্ত, হাসিমাখা মুখটার যে আর দেখা মিলবে না সেটি এখনো মেনে নিতে পারছেন না তার ভক্ত অনুরাগীরা। কিন্তু পৃথিবীর মায়া ত্যাগ করে তিনি চিরতরে চলে গেলেও সবার জন্য রেখে গেলেন মুক্তির অপেক্ষায় থাকা তার আসন্ন সিনেমা ‘দিল বেচারা’।

জানা গেছে, মুকেশ ছোবড়া পরিচালিত ‘দিল বেচারা’ ছবিটিতে সুশান্তের সঙ্গে পর্দায় দেখা যাবে  সঞ্জনা সংঘীকে। এছাড়াও ছবিটিতে আরো অভিনয় করেছেন সাইফ আলি খান ও জাবেদ জাফরী।

আসন্ন ‘দিল বেচারা’ ছবিটি মূলত হলিউডের হিট সিনেমা ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’ এর হিন্দি রিমেক। ছবিটি গেল ৮ মে মুক্তি পাওয়ায় কথা থাকলেও বর্তমান করোনা পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়েছে।

এছাড়াও গুঞ্জন উঠেছে, পরিচালক রুমি জাফরীর আসন্ন একটি প্রজেক্টে প্রথমবারের মত এক সঙ্গে জুটি বাধার ও কথা ছিল সুশান্ত ও তার বর্তমান প্রেমিকা রিহা চক্রবর্তীর। যদিও এ বিষয়ে তাদের তরফ থেকে কোন কিছু জানা যায়নি।

তবে রুমি জাফরী মুম্বাই মিররকে দেয়া সাক্ষাতকারে জানিয়েছেন,তার পরের ছবিটি রোমান্টিক-কমেডি ঘরানার পরিকল্পনা করছিলেন। যেখানে প্রথমবার একসঙ্গে জুটি বাঁধবার কথা ছিল সুশান্ত ও রিহার। মে মাসেই কাজ শুরু হওয়ার কথা ছিল কিন্তু লকডাউনে সেই কাজও পিছিয়ে যায়।

এছাড়াও রুমি বিবৃতিতে আরো জানিয়েছেন, ইন্ডাস্টিতে সুশান্তের খুব বেশি বন্ধু ছিল না তবে তিনি তার কাজ সম্পর্কে খুব আগ্রহী ছিলেন। লকডাউনের সময়ও তিনি আমার স্ক্রিপ্টটি পড়তেন এবং অপেক্ষায় ছিলেন কবে আবার সব স্বাভাবিক হবে। কেননা সব স্বাভাবিক হলেই সবাই কাজে ফিরতে পারবেন।

Reneta

২০১৩ সালে ‘কাই পো চে’ সিনেমার মধ্য দিয়েই বলিউডে অভিষেক হয়েছিল সুশান্তের। যেখানে প্রথম সিনেমাতেই তিনি সেরা নবাগত অভিনেতা হিসেবে বেশকিছু পুরস্কার জিতে নিয়েছিলেন। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

ক্যারিয়ারের মাত্র সাত বছরে ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’, ‘কেদারনাথ’, ‘শোনচিড়িয়া’ ও ‘ছিছড়ে’র মত সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। এছাড়াও তার অভিনীত বাকি সিনেমাগুলো হলো ‘শুদ্ধ দেশি রোমান্স’, ‘রাবতা’ ও ‘পিকে’।

গেল রবিবার রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে বলিউডের তারকা অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। এদিন দুপুরে মুম্বাইয়ের নিজ বাসা থেকে এই অভিনেতার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

সোমবার পুলিশের দেয়া রিপোর্টে বলা হয়েছে, আত্মহত্যা করেছেন এই অভিনেতা। বিগত ছয় মাস ধরে হতাশায় ভুগছিলেন তিনি। তবে কী নিয়ে চলছিল তার অবসাদ সেই তদন্তেই বিষয়টিকে আরো গভীরভাবে খতিয়ে দেখছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুম্বাইসুশান্ত রাজপুত সিং
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইন্ডিয়ান আইডল ১৬’র ট্রফি জিতলেন জ্যোতির্ময়ী

জুলাই ২৭, ২০২৬
শ্বশুরবাড়ির পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী-শ্বশুর আটক

শ্বশুর বাড়ির পুকুরে মিললো পুলিশের এসআই’র মরদেহ, স্ত্রী-শ্বশুর আটক

জুলাই ২৭, ২০২৬

ইতালির কোচ হচ্ছেন না পিরলো, পদত্যাগের পথে মালদিনি-লিওনার্দো

জুলাই ২৭, ২০২৬

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বুরকিনা ফাসো

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT