চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোনোভাবেই যেন খুনিরা রেহাই না পায়

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১০:০০ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০১৮
সম্পাদকীয়
A A

আট বছর আগে ২০১০ সালের ২৮ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাঁচ খুনির ফাঁসির রায় কার্যকর হয়েছিল। যার মাধ্যমে বাঙালী জাতির ইতিহাসে এক অন্ধকার যুগের আংশিক অবসান ঘটেছিল। কিন্তু সব খুনির সাজা না হওয়ায় পুরোপরিভাবে সেই কলঙ্ক আজও মুছেনি বাংলাদেশের ললাট থেকে। এখনো ছয় খুনি বহাল তবিয়তে রয়েছে।

আমরা জানি, ১৯৯৮ সালে বিচারিক আদালত সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার অপরাধে ১৫ সাবেক সেনা কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করে তাদের ফাঁসির রায় দেন। তবে উচ্চ আদালত তাদের মধ্যে ৩ জনকে বেকসুর খালাস দেন। বাকিদের ফাঁসির রায় বহাল থাকে। ফাঁসি কার্যকর না হওয়া সাত খুনির মধ্যে আজিজ পাশা জিম্বাবুয়েতে মারা গেলেও পলাতক থাকায় বাকিদের রায় এখনো কার্যকর করতে পারেনি সরকার।

যদিও এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা ফাঁসির আসামি কর্নেল (চাকরিচ্যুত) খন্দকার আবদুর রশিদ এবং কানাডায় থাকা মেজর (অব.) নূর চৌধুরীকে ফিরিয়ে আনতে আইনী প্রক্রিয়া শুরু করেছে। কূটনীতিক পর্যায়ে নানা সীমাবদ্ধতার পর সরকার নতুন করে দুটি আইনী প্রতিষ্ঠানকে নিয়োগ করেছে এই দুই খুনিকে ফিরিয়ে অানার কাজে।

কিন্তু অন্য চার আত্মস্বীকৃত খুনি রিসালদার মুসলেম উদ্দিন, লে. কর্নেল (অব্যাহতি) শরিফুল হক ডালিম, খন্দকার আবদুর রশীদ ও ক্যাপ্টেন আবদুল মাজেদের অবস্থান সম্পর্কে সরকারের কাছে নিশ্চিত কোনো তথ্য নেই। তারপরও এই ছয় খুনিকে দেশে ফিরে এনে আদালতের রায় কার্যকর করতে গত ৯ বছর ধরে আইনমন্ত্রীর নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় টাস্কফোর্স কাজ করে যাচ্ছে। কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি আসেনি। 

বঙ্গবন্ধুর খুনিরা এখনো যে কতটা প্রভাবশালী, দীর্ঘ ৪২ বছরেও তাদের বিচার করতে না পারার ঘটনাই তা প্রমাণ করে। শুধু তাই নয়, খুনিদের আন্তর্জাতিক দোসররা এখনো নানাভাবে তাদেরকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে যাচ্ছে। অথচ আত্মস্বীকৃত এসব খুনিদের আশ্রয় দেয়া সেইসব মানবাধিকার নিয়ে বড় বড় কথা বলে। এটা শুধু দুঃখজনকই নয়, লজ্জাজনকও বটে।

খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে একদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘সাজাপ্রাপ্ত পলাতক ছয় আসামিকে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক আইনজীবীকে নিয়োগ দেয়া হয়েছে।’

Reneta

এ নিয়ে আশা দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তার দাবি, নূর চৌধুরীকেও দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় এলে রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনা হবে।

আমরা মনে করি, যে কোনো উপায়েই হোক না কেন; এই খুনিদের বাংলাদেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতেই হবে। না হলে পাপমুক্ত হবে না দেশ, অভিশাপমুক্ত হবে না জাতি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধুর খুনি
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে নেমে লাল গালিচা সংবর্ধনা পেয়েছে আর্জেন্টিনা

জুলাই ২১, ২০২৬

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অনিয়ম ও প্রতারণা, ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বর্ণের দাম ভরিতে বাড়লো ১ হাজার ৩৩ টাকা

জুলাই ২১, ২০২৬

কামিন্সের নেতৃত্বে পূর্ণশক্তি নিয়েই বাংলাদেশের বিপক্ষে টেস্টে নামছে অস্ট্রেলিয়া

জুলাই ২১, ২০২৬

মৌসুমি বৃষ্টিতে আফগানিস্তানে আকস্মিক বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT