চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোথায় যাচ্ছেন রামোস, রিয়ালে তার বিকল্প কে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৬ অপরাহ্ণ ২৬, মে ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ইউরোপের বিভিন্ন সংবাদমাধ্যমে খবর, রিয়াল মাদ্রিদ ছাড়তে চান স্পেন এবং রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। কারণ ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজের সঙ্গে তার সম্পর্ক ভালো যাচ্ছে না। আরও খবর, রামোসকে দলে নিতে ইচ্ছুক লিভারপুল, ম্যানচেষ্টার ইউনাইটেড এবং চীনেরও একটি ক্লাব।

রামোস যদি রিয়াল ছাড়েন তাহলে কোথায় যাওয়া উচিত তার? ম্যানইউ না লিভারপুল?

ফুটবল বিশেষজ্ঞদের মতে, লিভারপুলে যোগ দিলে সতীর্থ হিসেবে তিনি পাবেন ভার্জিল ফন ডাইককে। যিনি এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার। শেষ হওয়া মৌসুমে ফন ডাইকের পারফরম্যান্স দেখার মতো।

ফলে লিভারপুল তাকে পেলে তাদের ডিফেন্স বিশ্বের অন্যতম সেরা ডিফেন্সের মর্যাদা পাবে! যা লিভারপুলকে আরও বেশি সাফল্য এনে দিতে সাহায্য করবে। লিভারপুলের খেলার স্টাইলও রামোসকে সাফল্য পেতে সাহায্য করবে।

অন্যদিকে ম্যানচেস্টারে যোগ দিলে তাদের ডিফেন্সের বড় মুখ হয়ে দাঁড়াতে পারেন রামোস। এমুহূর্তে ম্যানইউর ডিফেন্স অনেকটাই অগোছালো। দলের বাড়তি দায়িত্বও পেতে পারেন, যা রিয়ালেও করেন।

তবে ম্যানইউতে যোগ দিলে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে খেলতে পারবেন না তিনি। পয়েন্ট তালিকার প্রথম চারে থেকে এ মৌসুমে লিগ শেষ করেনি রেড ডেভিলরা। যা সবচেয়ে চিন্তার কারণ হয়ে উঠতে পারে রামোসের কাছে।

এ গেল রামোসের গন্তব্যের গল্প। আসলেই যদি রামোস ক্লাব ছাড়নে, তাহলে বার্নাব্যুতে তার বিকল্প কে হবেন? এই প্রশ্ন এখন স্পেনজুড়ে।

সেখানে অবশ্য বেশ কয়েকটি নাম শোনা যাচ্ছে। উপরের দিকে আছেন ইতলিয়ান ক্লাব নাপোলি এবং সেনেগাল জাতীয় দলের হয়ে খেলা রক্ষণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড় কালিডো কোলিবালি। এরআগে রাফায়েল ভারানের বিকল্প হিসেবে তার নাম শোনা গেছে। কোলিবালির দাম হতে পারে ১২০ মিলিয়ন ইউরো।

তালিকায় আছেন বার্সেলোনার টার্গেট নেদারল্যান্ডস এবং আয়াক্সের ম্যাথিয়াস ডি লিট। ১৯ বছরের তরুণের সঙ্গে বার্সা চুক্তি প্রায় করেই ফেলেছে বলে খবর। তবে এখনো ফাইনাল কিছু না হওয়ায় রামোসের বিকল্প হিসেবে ডাচ তারকাকে পাওয়ায় আশায় মাদ্রিদ জায়ান্টরা।

আছেন লিভারপুলের আরেক ডাচ ডিফেন্ডার ফন ডাইকও। দুই মৌসুম আগে সাউদাম্পটন থেকে তাকে রেকর্ড ৮০ মিলিয়ন ইউরোয় দলে নেয় লিভারপুল। রামোসের বিকল্প হিসেবে ডাইককে পেতে রিয়াল ১০০ মিলিয়ন খরচ করতে রাজি বলে জানাচ্ছে এএস। অধিনায়কের জায়গা পূরণে রিয়াল রাডারে রেখেছে নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের রক্ষণের বিশ্বস্ত প্রহরী হোসে মারিয়া জিমিনেসকেও।

ট্যাগ: রামোসরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এবারের ঈদে ভোগান্তি কম হবে: কাদের

পরবর্তী

কঠিন নিয়মে বাঁধা পড়েছিলেন সাই পল্লবী

পরবর্তী

কঠিন নিয়মে বাঁধা পড়েছিলেন সাই পল্লবী

বিনা কর্তনে সেন্সর পেল 'প্রেম চোর'

সর্বশেষ

আদালত চত্বরে সালমান শাহ ভক্তদের ভিড়, ৫ দিনের রিমান্ডে ডন

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

বার্গার দিবস: এক কামড়ে বিশ্বজুড়ে জনপ্রিয়তার গল্প

আগস্ট ২৭, ২০২৬

বন্যার বিপর্যস্ত নেপালে আরও অনেক সহায়তা প্রয়োজন: রেড ক্রস

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংসদে রুমিন ফারহানা (ফাইল ছবি)।

‘মক্কা প্যাক্টে যুক্ত হলে বাংলাদেশের লাভ কী’, পররাষ্ট্রমন্ত্রীকে রুমিন ফারহানা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষোভ ভুলে মেলবন্ধনের আহ্বান: আজ বিশ্ব ক্ষমা দিবস

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT