চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটি মানুষের হৃদয়ে হুমায়ুন ফরীদি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৭ পূর্বাহ্ণ ২৯, মে ২০১৬
বিনোদন
A A

ভাষা আন্দোলনের বছরে জন্ম নন্দিত অভিনেতা হুমাযুন ফরীদির। অভিনয়গুণে ছোটপর্দা কিংবা বড়পর্দা সব জায়গায় ছড়িয়েছেন মুঠো মুঠো সোনা। তাই কোটি মানুষের হৃদয়ে নান্দনিক অভিনয় নৈপুণ্যে তিনি একজন ভার্সেটাইল অভিনেতা।

বন্ধু আফজাল হোসেনের সাহস ও উৎসাহে টেলিভিশনে যাত্রা শুরু করেন। আফজাল হোসেন বন্ধুর কথা ভেবে পর পর অনেক নাটক লেখেন।

বলছি মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা হুমায়ুন ফরীদির কথা। আজ তার ৬৪তম জন্মদিন। ১৯৫২ সালের ২৯ মে ঢাকার নারিন্দায় জন্মগ্রহণ করেন তিনি।

৯০ দশকে তানভীর মোকাম্মেলের ‘হলিয়া’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রের যাত্রা শুরু করেন হুমায়ুন ফরীদি। চলচ্চিত্রে তার জনপ্রিয়তা ছিলো আকাশ তুঙ্গে। চলচ্চিত্রে নায়ক ছাড়াও খলনায়কে সবার মন জয় করা যায় তার জলন্ত প্রমান তিনি দিয়ে গেছেন। খলনায়ক চরিত্রে তিনি বহু ছবিতে অভিনয় করেছেন। ‘ভন্ড’, ‘পালাবি কোথায়’, ‘বিশ্বপ্রেমিক’,‘ মায়ের মর্যাদা’, ‘ব্যাচেলর’, ‘একাত্তরের যীশু’, ‘জয়যাত্রা’, ‘শ্যামল ছায়া’, ‘সন্ত্রাস’, সিনেমাগুলো উল্লেখযোগ্য।

চলচ্চিত্রের আগে হুমায়ুন ফরীদি মঞ্চ ও টেলিভিশনেও সমানভাবে জনপ্রিয় ছিলেন। টেলিভিশনে অত্যন্ত দাপুটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। টিলিভিশনে অভিষেক ঘটে আতিকুল হক চৌধুরীর মাধমে। সেলিম আল দীনের রচনায় নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর নির্দেশনায় ধারাবহিক নাটক ‘ভাঙ্গনের শব্দ শুনি’ দিয়ে বেশ আলোচনায় আসেন শক্তিমান এই অভিনেতা।

টেলিভিশেনে তার উল্লেখযোগ্য ‘নীল আকাশের সন্ধানে’, ‘সাত আসমানের সিঁড়ি’,‘সংশপ্তক’, ‘কোথাও কেউ নেই’, কাছের মানুষ’, ‘বিষ কাটার মতো’ অসাধরণ নাটকে তিনি অভিনয় করেন। তবে ‘সংশপ্তক’ নাটকে কান-কাটা রমজানের চরিত্রের তিনি আজীবন বেঁচে থাকবেন সবার মাঝে।

Reneta

অভিনয় করতে গিয়ে জীবনকে বেশি সময় দেয়া হয়নি তার। ২০১২ সালে ১৩ ফেব্রুয়ারি অনবদ্য এ অভিনেতা চলচ্চিত্র অঙ্গণের সবাই এবং তার ভক্তদের কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। তবে তার সৃষ্টি আর অভিনয় শৈলিতে ভক্তদের মাঝে বেঁচে থাকবেন অনন্তকাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতাহুমায়ুন ফরীদি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT