চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাঙ্গাপ্রভাতে এলো আড়াই কোটি টাকার স্বর্ণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০১৮
অপরাধ
A A
স্বর্ণ

ফাইল ছবি

বাংলাদেশ বিমানের ‘রাঙ্গাপ্রভাত’ এয়ারক্রাফট থেকে প্রায় আড়াই কোটি টাকার সাড়ে চার কেজি ওজনের চল্লিশটি স্বর্ণের বার উদ্ধার করে ঢাকা কাস্টম হাউস।

বুধবার সকালে আবুধাবী-সিলেট-ঢাকা রুটে আগত বাংলাদেশ বিমানের ‘রাঙ্গাপ্রভাত’ এয়ারক্রাফটের সিটের নিচ থেকে এ বারগুলো জব্দ করা হয়।

ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার অথেলো চৌধুরী বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছে।

তিনি বলেন, চোরাচালানের গোপন সংবাদ থাকায় কাস্টম হাউস, ঢাকার প্রিভেন্টিভ টিম বুধবার সকাল থেকেই শাহজালাল বিমান বন্দরের ভেতরের বিভিন্ন পয়েন্টে এবং বোর্ডিং ব্রীজ এলাকায় সতর্ক অবস্থান নেয়।

এ সময় আবুধাবী থেকে সিলেট হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নং বিজি২২৮ বোর্ডিং ব্রীজ ০৫ এ সংযুক্ত হয়। পরে সকল যাত্রী বিমান থেকে নেমে যাবার পরে কাস্টমসের প্রিভেন্টিভ টিম বিমান তল্লাশীর উদ্দেশে বিমানে প্রবেশ করে এবং তল্লাশির সময় পরিত্যক্ত অবস্থায় ৪৫বি সিটের হেলান দেয়া অংশের নিচে কালো স্কচটেপে মোড়ানো দুটি লম্বা বার সিটের সাথে লাগানো অবস্থায় দেখতে পায়।

তিনি বলেন, পরে কাস্টমস হলে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হয় এবং ৪০ টি স্বর্ণবার উদ্ধার করা হয়। আটক স্বর্ণের বারের বাজার মূল্য প্রায় দুই কোটি ৩২ লাখ টাকা।

Reneta

অথেলো চৌধুরী বলেন, এ ঘটনায় দি কাস্টমস এ্যাক্ট, ১৯৬৯ অনুযায়ী চোরাচালানে ব্যবহৃত যানবাহন তথা এয়ারক্রাফট রাঙ্গাপ্রভাত (S2-AHN 300ER B777) আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আটকচোরাচালানবিমানবন্দরসেমি লিডস্বর্ণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT