কোটা সংস্কার আন্দোলনে পুলিশি হামলা ও আটকের প্রতিবাদে এবং পাঁচ দফা দাবি বাস্তবায়নে রোববার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন করে এ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসান আল মামুন।
হাসান আল মামুন অভিযোগ করে বলেন, বুধবার আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো ধরনের উস্কানি ছাড়াই পুলিশ হামলা চালিয়েছে।
যুগ্ম-আহ্বায়ক ফারুক হাসান বলেন, আমরা বঙ্গবন্ধুর অহিংস আন্দোলনে বিশ্বাসী। কিন্তু পুলিশ বিনা উস্কানিতে আমাদের ওপর হামলা চালিয়েছে।
বুধবার দুপুরে সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশ হামলা চালায়।
রাজধানীর হাইকোর্ট মোড়ে এ সময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এদিন পাঁচ দফা দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা।







