চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটা সংস্কার: আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসবেন ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৯ পূর্বাহ্ণ ০৯, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A
কোটা

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শিক্ষার্থীদের সঙ্গে বেলা ১১টায় আলোচনায় বসবেন।

এর আগে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কিছুক্ষণ পর পর জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষে শতাধিক আহত হয়।

রাত ২টাতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে মেয়েরা ছুটে এসেছেন টিএসসিতে। কোটাবিরোধী স্লোগানে কাঁপিয়ে তুলেছেন পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর।

আন্দোলনকারীরা বলছেন, পুলিশ ও ছাত্রলীগ কর্মীরা তাদের সুষ্ঠু আন্দোলনে হামলা করেছে। এর সুষ্ঠু বিচার করতে হবে।

রোববার রাত ৮টা থেকেই আন্দোলনকারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে শাহবাগ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আন্দোলনকারীরা চারুকলা অনুষদের সামনে অবস্থান নিয়ে পুলিশের ছোড়া টিয়ার শেলের প্রতিবাদে ইট পাটকেল ছুঁড়তে থাকে। সংঘর্ষে প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হন। তাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

রাত পৌনে ২টার দিকে ঘটনাস্থলে আসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। কোটা বিষয়ে সিদ্ধান্ত নিতে ওবায়দুল কাদেরের সঙ্গে সোমবার বসার আহ্বান জানান তিনি। বলেন, আটকদের ছেড়ে দেওয়া হবে।

Reneta

এরপরও ছাত্রলীগ, পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়। ভাংচুর করা হয় উপাচার্যের বাসভবন। ভোর ৪টা থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওবায়দুল কাদেরকোটাকোটা সংষ্কার
শেয়ারTweetPin2

সর্বশেষ

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা

মে ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে জালিয়াতি মামলা থেকে মুক্তি মিলছে ভারতের আদানির

মে ১৪, ২০২৬
ডিপথেরিয়ার বিস্তার শুরু হলে শিশুস্বাস্থ্য ব্যবস্থায় নতুন সংকট তৈরি হতে পারে

হামের পর নতুন আতঙ্ক ডিপথেরিয়া

মে ১৪, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে গাইবেন ম্যাডোনা-শাকিরা, থাকবে বিটিএসও

মে ১৪, ২০২৬

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT