চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কে বাঁচাবে ওদের

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:৩৩ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০১৮
সম্পাদকীয়
A A

মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনটি সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন বলে গণমাধ্যমে প্রকাশিত খবরে জানতে পেরেছি। প্রস্তাবগুলো হলো: ১. মিয়ানমারকে রোহিঙ্গাদের প্রতি বৈষম্যমূলক আইন, নীতি ও আচরণ বন্ধ করতে হবে । রোহিঙ্গাদের দেশ ছাড়তে বাধ্য করার প্রকৃত কারণ খুঁজে বের করতে হবে। ২. মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য ফিরে যাওয়ার মতো সহায়ক পরিবেশ তৈরি করতে হবে। ৩. জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের সুপারিশের আলোকে ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করে মিয়ানমারে রোহিঙ্গাদের নৃশংসতার হাত থেকে বাঁচাতে হবে।

মিয়ানমার সেনাবাহিনী পূর্ব পরিকল্পনা অনুযায়ী রোহিঙ্গাদের ওপর গণহত্যা, গণধর্ষণসহ মানবতাবিরোধী নানা অত্যাচার নির্যাতন চালিয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে। মিয়ানমার সেনাবাহিনীর নৃশংসতার নানা তথ্য উঠে এসেছে ওইসব প্রতিবেদনে। রাখাইন পরিস্থিতির কারণে মিয়ানমার কর্তৃপক্ষের বিরুদ্ধে নিষেধাজ্ঞাসহ অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশও করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।

মিয়ানমারে সেনাবাহিনীর অভিযানের মুখে গত বছরের অাগস্ট থেকে ৭ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়, যাকে ‘জাতিগত নির্মূল অভিযান’ বলেছে জাতিসংঘ। মিয়ানমারে রোহিঙ্গা নিধনের একটি অনুসন্ধানী প্রতিবেদনও প্রকাশ করেছে তারা। সংস্থাটির আবেদন আমলে নিয়ে ৬ সেপ্টেম্বর মিয়ানমারের বিচার করার পক্ষে মতামত দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট- আইসিসি।

বিশ্বসম্প্রদায় যখন মিয়ানমারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করছে তখন সেই অভিযোগ তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছে দেশটি। তারা পাল্টা অভিযোগ করছে সার্বভৌমত্বে হস্তক্ষেপের। মিয়ানমারের সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং রোববার এমনকি জাতিসংঘ, আইসিসি’র বিরুদ্ধে সেই অভিযোগ তুলেছেন।

রোহিঙ্গাদের বাংলাদেশের মাটিতে আশ্রয় নেয়ার বিষয়টি মিয়ানমার স্বীকার করলেও তাদের ফেরত নিতে গড়িমসি করছে। দুই দেশের যৌথ কমিশন রোহিঙ্গাদের ফেরত নেয়ার বিষয়ে চুক্তিও করেছে কিন্তু ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করছে না মিয়ানমার। এরইমধ্যে রোহিঙ্গাদের দেশ থেকে বিতাড়িত হওয়ার এক বছর পার হয়ে গেছে। ক্যাম্পগুলোতে রোহিঙ্গা জনগোষ্ঠীর স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে, অন্যদিকে আশ্রয় দেয়া দেশের জন্যও বিষয়টি অস্বস্তিকর। বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা থাকলেও দীর্ঘ সময় এত সংখ্যক জনগোষ্ঠীর ভার বহন করা ঝুঁকিপূর্ণ।

বাংলাদেশ চায় রোহিঙ্গারা নিরাপত্তা ও মর্যাদা নিয়ে তাদের মূল ভূমিতে ফিরে যাক। তাদের ফিরে যাওয়া ত্বরান্বিত করতে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো এগিয়ে আসায় তাদেরকে সাধুবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু ৭ লাখ রোহিঙ্গার নাগরিক অধিকার ফিরিয়ে দিতে বিশ্ব সম্প্রদায়কে আমরা আরো সোচ্চার হওয়ার আহ্বান জানাই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীরোহিঙ্গাশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাবিতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পরবর্তী

তরুণদের ‘অভিষেক প্রক্রিয়া’ নিয়ে ফারুকের প্রশ্ন

পরবর্তী

তরুণদের ‘অভিষেক প্রক্রিয়া’ নিয়ে ফারুকের প্রশ্ন

‘পাকিস্তানকে হারিয়ে ফাইনাল খেলতে চাই’

সর্বশেষ

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT