চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কে, কীভাবে থামাবে এ মৃত্যুর মিছিল?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:৪৭ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০১৮
সম্পাদকীয়
A A
বিজিবি

ছুটির দিন হোক, কিংবা কর্মব্যস্ত দিন; সড়কে প্রতিনিয়ত মৃত্যুর মিছিল এখন ‘স্বাভাবিক’ ঘটনা। এমন কোন দিন নেই যেদিন গণমাধ্যমে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর থাকে না। মানবসৃষ্ট এই দুর্যোগের সব খবর গণমাধ্যমে না এলেও শুক্রবার ছুটির দিনে ১১ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার খবর এসেছে। গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়: ফেনীর ছানুয়া, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ, নাটোরের গুরুদাসপুর এবং মাদরীপুরে সড়ক দুর্ঘটনায় ২ নারীসহ ১১ জন নিহত হয়েছেন, ৪০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এসব দুর্ঘটনার কারণ সম্পর্কে প্রত্যক্ষদর্শীদের বরাতে সংশ্লিষ্ট এলাকার থানা-পুলিশ যা জানিয়েছেন, তার সারমর্ম হলো- ‘বাস, ট্রাকসহ বিভিন্ন পরিবহনের চালকদের খামখেয়ালিপনা। তারা যদি আরও একটু সতর্ক হতেন তাহলে এসব দুর্ঘটনা প্রায় শূন্যের কোটায় থাকতো।’ কিন্তু পরিবহন খাতের সঙ্গে সংশ্লিষ্ট চালক এবং সহকারীদের এ বিষয়ে প্রশিক্ষণ কিংবা দুর্ঘটনা রোধে কঠোর মনোভাব প্রয়োজনের তুলনায় অপ্রতুল। দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির বিষয়টিও একেবারে নেই বললেই চলে। সড়কে মৃত্যুর মিছিল থামাতে সংশ্লিষ্টদের আরও বেশি ভূমিকা রাখা জরুরি বলে আমরা মনে করি। এছাড়া সড়কে চলাচল করা সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বৃদ্ধিতে জোর দিতে হবে। এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে এই মিছিল দীর্ঘ হওয়া ছাড়া কমার কোন সম্ভাবনা নেই, যা কখনোই কাম্য নয়। সড়কে আর একটি মৃত্যুও নয়, এটাই আমাদের কাম্য। কিন্তু সেটা কবে হবে?

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin1

সর্বশেষ

বাগেরহাটের ঐতিহাসিক গাজী কালুর দরগাহর জমি দখলের অভিযোগ

জুলাই ২১, ২০২৬

ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

জুলাই ২১, ২০২৬

একটি গল্প যা সারাজীবন মনে থাকবে: এএফএ সভাপতি

জুলাই ২১, ২০২৬

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জুলাই ২১, ২০২৬

দিল্লিতে চলছে ককরোচ পার্টির বিক্ষোভ, ওয়াংচুকের অনশন অব্যাহত

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT