ধর্ম ও জীবন

হজযাত্রী ও হজ ফ্লাইট বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা

হজযাত্রী ও হজ ফ্লাইটের জন্য ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী লাইনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

হজযাত্রীরা ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী হজ ফ্লাইটের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ থেকে হজের উদ্দেশে যাত্রীদের নিয়ে বিমানের ফ্লাইট শুরু হয়েছিল বৃহস্পতিবার (৯ মে) থেকে। এবার হজ ফ্লাইটের তথ্য যথাসময়ে এন্ট্রি করা জন্য হজ এজেন্সিগুলোকে নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

মঙ্গলবার ১৪ মে এক পরিপত্রে জারির মাধ্যমে মন্ত্রণালয় থেকে এই নির্দেশনা দেওয়া হয়।

আর হজযাত্রীদের কাছ থেকে কোরবানির অর্থ না নেয়ার জন্য সতর্কও করা হয়েছে পরিপত্রে। এছাড়াও হজযাত্রীদের মাধ্যমে জর্দার কার্টুন না পাঠানোসহ বেশ কিছু বিষয়ে হজ এজেন্সিগুলোকে হুঁশিয়ার করা হয়।

সবশেষ আজ মঙ্গলবার চট্টগ্রাম থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে সরাসরি মদিনার উদ্দেশে উড়লো বন্দরনগরীর প্রথম হজ ফ্লাইট। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি রওনা দেয়।

বিষয়:ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজযাত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…