চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কে এই তানভীর জোহা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩১ পূর্বাহ্ণ ১৪, মার্চ ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

নিজেকে তিনি পরিচয় দেন সরকারের আইসিটি বিভাগের সাইবার সিকিউরিটি স্পোশালিস্ট হিসেবে। আইসিটি
বিভাগের কর্মকর্তা হিসেবেও তাকে চেনেন অনেকে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক
মুদ্রার রিজার্ভ থেকে চুরির ঘটনায় এসব পরিচয়ে বিভিন্ন জায়গায় তার বক্তব্যে
উদ্বেগ প্রকাশ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জানিয়েছে, তানভীর জোহার সঙ্গে আইসিটি বিভাগ বা সরকারের কোনো সম্পর্ক নেই।

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ জানিয়েছে, গণমাধ্যমে প্রকাশিত এবং প্রচারিত খবর থেকে তারা ৮১ মিলিয়ন ডলার পাচার হওয়ার খবর জেনেছে এবং কোনো কোনো খবরে তানভীর জোহা/ তানভীর হাসান জোহা নামের এক ব্যক্তিকে অনভিপ্রেতভাবে আইসিটি বিভাগের কর্মকর্তা হিসেবে উল্লেখ করা হচ্ছে।

এতে বলা হয়, তানভীর হাসান জোহা আইসিটি বিভাগের সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট বা সাইবার সিকিউরিটি ফোকাল পয়েন্ট বা সাইবার নিরাপত্তা বিভাগের ডাইরেক্টর (অপারেশন) হিসেবে কর্মরত নন।

Banglabid

বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো: আবু নাছেরের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ অর্থ পাচারের ঘটনা অনুসন্ধানে আইসিটি বিভাগ কোনো তদন্ত কমিটি গঠন করেনি, এমনকি কোনো প্রতিষ্ঠানের সাথে যৌথভাবেও আইসিটি বিভাগ কোনো অনুসন্ধান কার্যক্রমে জড়িত নয়।

তানভীর জোহাকে উদ্ধৃত করে কিছু গণমাধ্যম খবর প্রকাশ করায় আইসিটি বিভাগ বিস্ময় প্রকাশ করে বলেছে: তানভীর জোহা নামের কোনো ব্যক্তি দ্বারা কোনো মহল বা প্রতিষ্ঠান প্রভাবিত বা প্ররোচিত বা প্রতারিত হলে তার দায়দায়িত্ব আইসিটি বিভাগ বহন করবে না।

সঙ্গে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়ে সকলকে সর্বোচ্চ সতর্কতা ও সচেতনতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

Reneta

কর্মকর্তারা জানিয়েছেন, গত বছর শেষ হওয়া সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন তানভীর জোহা। এরপর থেকে তার সঙ্গে আইসিটি বিভাগের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি তাদের।

এ বিষয়ে চেষ্টা করেও তানভীর জোহার বক্তব্য জানা যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তানভীর জোহাবাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হবে’

পরবর্তী

কে এই তানভীর জোহা

পরবর্তী

ক্ষমা চেয়েছেন দুই মন্ত্রী, আদেশ আগামীকাল

ক্ষমা চেয়েছেন দুই মন্ত্রী, আদেশ আগামীকাল

সর্বশেষ

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT