চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেরেলায় লাল ঝড়ে সব হারিয়েছে বিজেপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২১ পূর্বাহ্ণ ০৪, মে ২০২১
আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A
বিজেপি পতাকা ও নেতাদের সমাবেশের ছবি, ভারতের রাজনীতির গুরুত্বপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৬ সালে যেই একটি আসন ঝুলিতে এসেছিল, এবার সেটিও হাতছাড়া হয়েছে। তবে সে রাজ্যে ভোট শতাংশ ক্রমেই বাড়ছে বিজেপির। এই পরিস্থিতিতে ‘দুর্বল’ কংগ্রেসের জায়গা দখল করে বাম বিরোধী ভোটের মেরুকরণ করার ছক কষে ২০২৬-এর সমীকরণ কষতে চাইছে দলটি।

হিন্দুস্থান টাইমস প্রতিবেদনে বলা হয়েছে, দুই বছর আগে বিজেপি ‘কংগ্রেস মুক্ত ভারত’-এর স্লোগান তুলেছিল। এই পরিস্থিতিতে কংগ্রেসের বিধায়কদের নিজেদের দলে নিয়ে একাধিক রাজ্যে সরকার গঠন করেছে বিজেপি। সম্প্রতি পুদুচেরিতেও এই ঘটনা ঘটে। এই আবহে কেরালা বিজেপির দাবি, কংগ্রেসের অনেক নেতার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

যদিও নাম প্রকাশে অনিচ্ছুক এক কংগ্রেস নেতা বলেন, ‘এটা সত্যি ঘটনা যে নির্বাচনের আগে কয়েকজন কংগ্রেস নেতাকে বিজেপি প্রস্তাব দিয়েছিল। তবে ভারতের অন্যান্য রাজ্যের থেকে এখানকার রাজনৈতিক পরিবেশ সম্পূর্ণ আলাদা। প্রথমে বিজেপি এখানে ওদের জমি ফিরে পাক। তারপর না হয় ওরা আমাদের বিধায়কদের দলে নেবে।’

কংগ্রেসের দাবি, সিপিএম-এর সঙ্গে বিজেপি বোঝাপড়া করেছে যাতে কেরালায় কংগ্রেসের শক্তি কমে যায়।

এই আবহে কংগ্রেসের অন্দরে দাবি উঠেছে যে কন্নুরের বাহুবলী সাংসদ কে সুধাকরণকে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে বসানো হোক। তাতে নিচু তলার কর্মীরা উদ্বুদ্ধ হবে এবং এর ফলে নেতা-কর্মীরা বিজেপিতে যাবেন না।

একুশের নির্বাচনে কংগ্রেস ৯৫টি আসনে লড়ে ২১টিতে জিতেছে। আর বিজেপি ১১৩ আসনে লড়ে কোনও আসনে জেতেনি। নির্বাচনে বিজেপির প্রচারের মূল বক্তব্য ছিল, বামেদের বিরুদ্ধে একমাত্র তারাই বিকল্প হয়ে উঠতে পারে। কিন্তু তাদের সেই সমীকরণ কাজে আসেনি।

এমনকী মেট্রোম্যান ই শ্রীধরণকে নিয়ে এসেও সুবিধা করতে পারেনি বিজেপি। শুধু তাই নয়, প্রচার চলাকালীন কেরালার ফ্লাইট ধরেছেন মোদি-শাহ-নড্ডাসহ একাধিক বিজেপি হেভিওয়েট।

দলটির অভিযোগ, মেট্রোম্যানকে হারাতে কংগ্রেস ও সিপিএম হাত মিলিয়েছিল। এই আসনে সিপিএম মাত্র ৮ হাজার ভোট পায়। ক্রস ভোটিং না হলে মাত্র ৩ হাজার ভোটে হারতে হত না তাকে। এছাড়া রাজ্যে ৮টি আসনে বিজেপি দ্বিতীয় স্থানে উঠে এসেছে। মোট ভোট শতাংশ ১৪। তবে বিজেপির রাজ্য সভাপতি দু’টি আসন থেকে লড়েও বিধানসভায় যেতে পারেননি।

কেরালায় লাভ জিহাদ, সবরীমালাসহ একাধিক মেরুকরণের ইস্যু তুলেছিল বিজেপি। তাছাড়া সোনা পাচার কাণ্ড নিয়েও ঝড় তোলার চেষ্টা করেছিল গেরুয়া শিবির।

তাই বিজেপির শোচনীয় ফল নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি পিনারাই বিজয়নও। তবে বিজয়ন বিজেপিকে কটাক্ষ করে বকলমে তাদের রাজনৈতিক দাম বাড়াচ্ছে বলে অভিযোগ কংগ্রেস শিবিরের।

ট্যাগ: কেরেলানির্বাচনবিজেপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতে করোনা আক্রান্ত ২ কোটি ছাড়ালো, দিল্লীতে সেনাবাহিনী তলব

পরবর্তী

বিল গেটস ও মেলিন্ডা গেটসের বিবাহ বিচ্ছেদ

পরবর্তী
বিল গেটস ও মেলিন্ডা গেটসের বিবাহ বিচ্ছেদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিল গেটস ও মেলিন্ডা গেটসের বিবাহ বিচ্ছেদ

সৈকত থেকে দূরে দাঁড়িয়ে পর্যটক, সমুদ্রের দৃশ্যের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশী পর্যটক ফেরাতে বিধিনিষেধ লাঘবের পরামর্শ ইইউ কমিশনের

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT