বিনোদন

কেমন হলো ইমন-শিমুর ‘বালিশ বিলাস’?

ফেরদৌস হাসানের রচনা ও পরিচালনায় ‘বালিশ বিলাস’ নাটকটি টেলিভিশনে প্রচারের পর এবার এলো চ্যানেল আইয়ের ইউটিউবে...

কেমন হলো ইমন-শিমুর ‘বালিশ বিলাস’?

প্রতিবারের মতো এবারের ঈদ উৎসবেও চমকে দেয়ার মতো অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। নাটক, টেলিফিল্ম ও বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠানের পাশাপাশি ছোট পর্দায়ও বড় আকর্ষণ হিসেবে আছে চলচ্চিত্র।

ঈদুল আযহা উপলক্ষ্যে চ্যানেল আইয়ের পর্দায় ঈদে থাকছে সাত দিনব্যাপী মন মাতানো অনুষ্ঠান। তারই ধারাবাহিকতায় ঈদের রাতে দেখানো হয় নাটক ‘বালিশ বিলাস’।

এতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু।

ফেরদৌস হাসানের রচনা ও পরিচালনায় ‘বালিশ বিলাস’ নাটকটি টেলিভিশনে প্রচারের পর এবার এলো চ্যানেল আইয়ের ইউটিউবে।

ইমন-শিমু ছাড়াও নাটকটিতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন দিলারা জামান, আবুল হায়াত, স্নিগ্ধা শ্রাবণ প্রমুখ।

বিষয়:ইউটিউব ইমন চ্যানেল আই বালিশ বিলাস শিমু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…