চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেবল মাথা দিয়েই রোনালদোর ১০১ গোল!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩২ পূর্বাহ্ণ ০৪, মে ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

গত ম্যাচেই ক্লাব ক্যারিয়ারে ৬০০তম গোলের মাইলফলক ছুঁয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার একমাত্র গোলে ইন্টার মিলানের বিপক্ষে হার এড়িয়েছিল জুভেন্টাস। পরের ম্যাচে আবারও জুভদের ত্রাতা হলেন সিআর সেভেন। তার ১০১তম হেড-গোলে নগর প্রতিদ্বন্দ্বী তুরিনোর বিপক্ষে হার এড়িয়েছে সিরি আ চ্যাম্পিয়নরা!

সুসা লুকিচের ১৮ মিনিটের গোলে ১৯৯৫ সালের পর জুভেন্টাসের মাঠে জয় দেখছিল তুরিনো। কিন্তু রোনালদো সেটা হতে দিলেন কই! ৮৪ মিনিটে বাতাসে ভাসা বলে মাথা ছুঁয়ে প্রতিপক্ষের স্বপ্ন ভেঙ্গে দেন পর্তুগিজ মহাতারকা। হার দেখতে থাকা জুভেন্টাস পায় ১-১ গোলের স্বস্তির ড্র।

বাতাসে কতটা শক্তিশালী সেটা ৮৪ মিনিটের গোলের মাধ্যমে আরেকবার প্রমাণ করলেন রোনালদো। শেষ দশ ম্যাচে এটি তার মাথা দিয়ে করা সপ্তম গোল। ক্লাব ক্যারিয়ারে যা ৬০১তম গোল। আর মাথা দিয়ে করা ১০১তম গোল।

ম্যাচটা স্মরণীয় করে রাখতে চেয়েছিল তুরিনোও। ১৯৭০ সালের ৪মে সুপারগা বিমান দুর্ঘটনায় দলটি হারিয়েছিল তাদের ১৮জন খেলোয়াড় ও কোচকে। তার আগেরদিন ম্যাচটি জিতে নিহত খেলোয়াড়দের জয় উৎসর্গ করতে চেয়েছিল ক্লাবটি। কিন্তু রোনালদোই সব ভেস্তে দিলেন।

শিরোপা আগেই নিশ্চিত হয়ে যাওয়া জুভেন্টাসের এই ড্রয়ে খুব একটা ক্ষতি হয়নি। ৩৫ ম্যাচে ৮৯ পয়েন্ট তাদের। দ্বিতীয় স্থানে থাকা নাপোলির সঙ্গে পয়েন্ট ব্যবধান ১৯! কিন্তু বিশাল ক্ষতি হয়েছে তুরিনোর। টেবিলের ছয়ে থাকা দলটি জয় পেলে ছুঁয়ে ফেলতো চারে থাকা আটালান্টাকে। তাতে বেঁচে থাকতো চ্যাম্পিয়ন্স লিগ খেলার আশা। চারে থাকা আটালান্টার পয়েন্ট ৩৪ ম্যাচে ৫৯। ৩৫ ম্যাচে তুরিনোর পয়েন্ট ৫৭।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোজুভেন্টাসলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঘূর্ণিঝড় ফণী: আপাতত আশঙ্কা কেটে গেছে

পরবর্তী

দেশের মধ্যাঞ্চলে অবস্থান করছে ফণী

পরবর্তী

দেশের মধ্যাঞ্চলে অবস্থান করছে ফণী

ম্যাচটা ইংল্যান্ডের জন্য যেন বিশ্বকাপের ‘ওয়েক আপ’ কল

সর্বশেষ

সহজ ম্যাচ কঠিন করে জিম্বাবুয়েতে টি-টুয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

জুলাই ১৯, ২০২৬

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT