চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন ৬-৭ বছর একে অপরের সাথে কথা বলেননি তারা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২১
বিনোদন
A A

১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় সিনেমা ‘কেয়ামত সে কেয়ামত তাক’ এ অভিনয়ের মধ্য দিয়ে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন আমির খান-জুহি চাওলা জুটি। প্রথম সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়েই তাদের মধ্যে বেশ ভাল বন্ধুত্ব গড়ে উঠেছিল। কিন্তু ‘ইশক’ ছবির শুটিং চলাকালীন সময়ে খুব সামান্য একটি কারণেই তাদের সেই বন্ধুত্বে ফাটল ধরে।

যার কারণে প্রায় ৬-৭ বছর এই দুই তারকার মাঝে কথা বন্ধ ছিল। সম্প্রতি সেই পুরনো ঘটনাকে মনে করেই এক সাক্ষাৎকারে কথা বলেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত তারকা আমির খান।

সাক্ষাৎকারটিতে আমির বলেন যে, ‘ইশ্ক’ সিনেমার শুটিংয়ের সময় খুব সামান্য কারণেই জুহির সঙ্গে আমার ঝামেলা হয়। আমার ইগোটা সেই সময় মনে হয় একটু বেশিই ছিল। তাই আমি ঠিক করি, ওর সঙ্গে আর কথা বলব না। এমন কী শুটিং সেটেও না! আমি ওর থেকে দূরত্ব রাখতে শুরু করি। আমি নিজেও জানি না কেন আমি এরকম করেছিলাম।

হাসতে হাসতে আমির আরো বলেন যে, ও যদি আমার পাশে এসে বসত, তবে আমি উঠে চলে যেতাম। অন্তত ৫০ফিট দূরে গিয়ে বসতাম। এমন কী কাজ শেষে ফেরার সময় বিদায়ও নিতাম না। শুধুমাত্র সিনের সময়ে যেটুকু কথা বলতে হত সেটুকুই। আর কাজের জন্য খুব প্রয়োজনে কথা বলতে হলে, সেটুকুও প্রফেশনাল ভাবেই বলতাম।

তবে আমির খানের সঙ্গে যখন তার প্রথম স্ত্রী রিনার বিচ্ছেদ হয়ে যাচ্ছে, সে সময়ে সব কিছু ভুলে আমিরকে ফোন করেছিলেন জুহি। আমির বলছিলেন, আমার পাশাপাশি রিনার সঙ্গেও জুহির ভাল সম্পর্ক ছিল। যখন আমাদের বিচ্ছেদ হয়, সে সময় জুহি আমাকে ফোন করে। আমাদের মধ্যে সমস্যা যাতে মেটানো যায় সেই উদ্দেশেই মূলত সে ফোন করেছিল। ও জানত, আমি ফোনটা নাও ধরতে পারি। তবুও করেছিল। যেটা আমার মনকে ছুঁয়ে গিয়েছিল। এরপর থেকেই মূলত জুহি এবং আমার বন্ধুত্ব আবারও স্বাভাবিক হয়ে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির খানজুহি চাওলাডিভোর্সবলিউডবলিউড তারকারিনা খান
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT