চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন অভিনয় ছেড়ে আড়ালে ছিলেন সালেহ আহমেদ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

বুধবার দুপুরে মৃত্যু বরণ করেন ছোট পর্দার দাপুটে অভিনেতা সালেহ আহমেদ। ২০১৯ সালের ২৪ এপ্রিল তার প্রয়াণ হলেও বিগত প্রায় আট বছর ধরে তাকে অভিনয় করতে দেখা যায়নি। এক সময়ের সহঅভিনেতাদের সাথেও ছিলো না তার যোগাযোগ। যাকে এক সময় নিয়মিত নাটকে পাওয়া যেত, তিনি কেন অভিনয় ছাড়লেন, কেন সঙ্গ ছাড়লেন? কোন্ অভিমানে এতোদিন আড়ালে ছিলেন এই অভিনেতা?

এসব প্রশ্নের উত্তর জানতেই গেল বছর যোগাযোগ করা হয়েছিলো সালেহ আহমেদের স্ত্রীর সঙ্গে। চ্যানেল আই অনলাইনে তখন ‘সালেহ আহমেদ: কেনো অন্তরালে ছোট পর্দার এই বড় তারা?’-শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। যে প্রতিবেদনে উঠে আসে সালেহ আহমেদের অন্তরালে যাওয়ার খবর।

২০১১ সালে ব্রেন স্ট্রোক করেন সালেহ আহমেদ। এরপর থেকেই চুপ হয়ে যান এই অভিনেতা। তখন থেকেই মূলত পরিচিত গণ্ডিতে তার যাতায়াত কমতে থাকে। ছোট পর্দার মানুষের সাথে বাড়তে থাকে তার দূরত্ব। তবে সবচেয়ে বড় ধাক্কা লাগে প্রিয় নির্মাতা হুমায়ূন আহমেদের মৃত্যুতে। ২০১২ সালে নির্মাণের মহান এই কারিগরের মৃত্যুতে মনে মনে সিদ্ধান্তই নিয়ে নেন, আর অভিনয় নয়!

মূলত, হুমায়ূন আহমেদের মৃত্যুর পর অভিনয়ে আগ্রহ হারিয়ে ফেলেছিলেন সালেহ আহমেদ। কারণ তার হাত ধরেই অভিনয়ে নাম লিখিয়ে ছিলেন তিনি। ১৯৯১ সালে অবসরে যাওয়ার পর হুমায়ূন আহমেদের নাটকে ও চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ধারাবাহিক ‘অয়োময়’ নাটক এবং ‘আগুনের পরশমণি’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে তার দাপুটে পদচারণা শুরু হয়েছিলো। এরপর অসংখ্য টিভি নাটক এবং চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

এরপর দিনকে দিন একা হয়ে যেতে থাকেন সালেহ আহমেদ। সেই সাথে বার্ধক্য তাকে ঝাঁপটে ধরে। এরপর চলাফেরা তো দূরের কথা, ঠিকমতো উঠে বসতে পারাও কষ্টদায়ক ছিলো তার জন্য। এর পাশাপাশি তার ফুসফুস প্রদাহজনিত সমস্যাসহ বাত সমস্যা ছিলো নিত্যনৈমিত্তিক ঘটনা। শেষ পর্যন্ত সকল সমস্যার উর্ধ্বে গুণী এই অভিনেতা।

তার মৃত্যুতে শোবিজ অঙ্গনের মানুষের মধ্যে শোকের ছায়া। সোশাল মিডিয়ায় তাকে স্মরণ করে স্মৃতিচারণও শুরু করেছেন কেউ কেউ। অনেকে বলতে শুরু করেছেন, হুমায়ূন আহমেদের নাটকের জনপ্রিয় অভিনেতা আবুল খায়ের, খালেদ খান, চ্যালেঞ্জারদের দলে ভিড়লেন সালেহ আহমেদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অয়োময়আগুনের পরশমনিলিড বিনোদনসালেহ আহমেদহুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT