চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ হচ্ছে ঢাবি’র ১২তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৪ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
নাট্যোৎসব

শেষ হচ্ছে ঢাবি’র ১২তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব ২০১৭। আজ সোমবার সন্ধ্যা ৬:০০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ‘১২তম ঢাকা বিশ্ববিদ্যালয় বার্ষিক কেন্দ্রীয় নাট্যোৎসব’-এর সমাপ্তি ঘটবে। ‘আমরা ফুরিয়ে যাই তোমাদের তরে অফুরান হতে’- এই আহবান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রযোজনা ও ব্যবস্থাপনায় টিএসসি মিলনায়তনে গত ১১ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল স্নাতক সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীদের নির্দেশিত ১৭টি নাটক নিয়ে ৮দিনব্যাপী এই উৎসব।

এবারের উৎসবে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সৈয়দ ওয়ালীউল্লাহ, আহমদ ছফা, আখতারুজ্জামান ইলিয়াস, সেলিম আল দীন, আব্দুল্লাহ আল মামুন, বাদল সরকার, মমতাজউদ্দিন আহমদ প্রমুখ বাংলা সাহিত্যের কালজয়ী লেখকের সাহিত্যকর্মের নাট্যরূপ উপস্থাপিত হয়েছে।

সমাপনী সন্ধ্যায় রাগীব নাঈমের নাট্যরূপ ও নির্দেশনায় মঞ্চস্থ হবে আখতারুজ্জামান ইলিয়াসের ছোটগল্প অবলম্বনে নাটক ‘তারাবিবির মরদ পোলা’। আর উৎসবের পর্দা নামবে মমতাজউদদীন আহমদ’র ‘কী চাহ শঙ্খচিল’ নাটকটির মাধ্যমে। নাটকটির বিনির্মাণ ও নির্দেশনায় থাকবেন কীর্তি বিজয়া।

নাট্যোৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ-মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, ট্রেজারার, ঢাকা বিশ্ববিদ্যালয় ও শিকওয়া নাজনীন, পরিচালক, ডার্ড গ্রুপ। সমাপনী বক্তব্য রাখবেন নাট্যজন রামেন্দু মজুমদার। সভাপতিত্ব করবেন থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আহমেদুল কবির।

এবারের নাট্যোৎসব প্রসঙ্গে বিভাগের অগ্রজ অধ্যাপক ড. ইসরাফিল শাহীন বলেন,‘ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসবের গোড়াপত্তন করি ২০০৫ সালে আমার নির্দেশিত ম্যাকবেথ নাটকের দশদিন ব্যাপী প্রদর্শনীর মাধ্যমে। এই উৎসব এখন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রকাশ শুধু নয়, দেশের নাট্যাঙ্গন তথা সাংস্কৃতিক অঙ্গনের এক জাগ্রত প্রতীক। এ বছর এই উৎসবের এক যুগ পূর্তি হলো। ভেবে ভালো লাগছে। আশা করি এবং বিশ্বাসও করি বিভাগের নতুন প্রজন্মের শিক্ষক-শিক্ষার্থীরা এই উৎসবের অনন্ত-যাত্রা নিশ্চিত করতে পারবেই পারবে। মূলত এই নাট্যোৎসব তারুণ্যের সৃষ্টিশীলতার উৎসব।’

ট্যাগ: নাট্যোৎসব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিদ্যুৎ নেই বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরে, আটকে লাখো যাত্রী

পরবর্তী

স্টার্কের ‘একুশ শতকের ডেলিভারি’তে বুঁদ ক্রিকেটাঙ্গন

পরবর্তী
ক্রিকেট খেলায় ব্যাটসম্যানের ডেলিভারি দেখাচ্ছে, ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টার্কের ‘একুশ শতকের ডেলিভারি’তে বুঁদ ক্রিকেটাঙ্গন

দিয়াজ

দিয়াজ হত্যা: কারাগারে চবির সহকারি প্রক্টর

সর্বশেষ

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬

বাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠনের নতুন কমিটি

আগস্ট ২৭, ২০২৬

৬৪ জেলার আইনশৃঙ্খলাসহ সরকারি কার্যক্রম তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

আগস্ট ২৭, ২০২৬

প্রেমিক যুগলকে পৈশাচিক কায়দায় নির্যাতন, গ্রেপ্তার-৩

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT