ক্রিকেট

কেন্দ্রীয় চুক্তি থেকে সরে গেলেন মাশরাফী

কেন্দ্রীয় চুক্তি থেকে সরে গেলেন মাশরাফী

উদীয়মান ক্রিকেটারদের সুযোগ করে দিতে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

নতুন বছরের চুক্তিতে নির্বাচকরা মাশরাফীকে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। রোববার বিসিবির বোর্ড সভা শুরুর আগে তিনি নিজেই নাজমুল হাসান পাপনকে ফোন করে নাম সরিয়ে ফেলার অনুরোধ জানান।

সভা শেষে বিসিবি সভাপতি সংবাদ মাধ্যমকে এ কথা জানান।

বিষয়:মাশরাফী বিন মোর্ত্তজা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…