চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেনো পাকিস্তানের হয়ে খেলেননি জানালেন তাহির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৫ অপরাহ্ণ ২২, জুলাই ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

জন্মেছেন লাহোরে, খেলেছেন পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলে। সেই ইমরান তাহিরের অভিষেক হল সাউথ আফ্রিকা দলে। কেন? এতদিন পর প্রোটিয়া লেগস্পিনার জানালেন, কেনো পাকিস্তানকে এড়িয়ে গায়ে চাপিয়েছেন প্রোটিয়া জার্সি!

যুব দলের হয়ে খেলা তাহির এক পর্যায়ে খেলেছেন পাকিস্তান ‘এ’ দলেও। কিন্তু কিছুতেই জাতীয় দলের দুয়ার খুলছিল না। যখন নিশ্চিত হয়ে যান পাকিস্তানের হয়ে আর খেলা হবে না, স্ত্রীর কথায় চলে আসেন সাউথ আফ্রিকায়। ফলাফল, প্রোটিয়া ইতিহাসে অন্যতম সেরা স্পিনারটির নাম এখন ইমরান তাহির।

‘লাহোরে খেলে বড় হয়েছি। আজ যে এই পর্যায়ে এসেছি, তার পেছনে লাহোরের যথেষ্ট অবদান আছে।’ জিও স্পোর্টসকে এভাবে বলছেন তাহির।

‘আমার জীবনের বেশিরভাগ সময় পাকিস্তানে খেলেছি। কিন্তু সেখানে সুযোগ হচ্ছিল না। দিন দিন হতাশা বেড়েই যাচ্ছিল।’

‘পাকিস্তান ছেড়ে আসাটা ভীষণ কঠিন ছিল। সৃষ্টিকর্তার আশীর্বাদ ছিল আমার উপর। পাশাপাশি আজ যে আমি সাউথ আফ্রিকায় প্রতিষ্ঠিত, তার পুরো কৃতিত্ব আমার স্ত্রীর।’

ওয়ানডেতে সাউথ আফ্রিকার হয়ে ১০৭ ম্যাচ খেলেছেন ৪১ বছর বয়সী তাহির, ২৪.৮৩ গড়ে নিয়েছেন ১৭৩ উইকেট। ৩৮ টি-টুয়েন্টিতে তার উইকেট সংখ্যা ৬৩।

Reneta

প্রোটিয়াদের হয়ে ২০টি টেস্ট খেলেছেন। সাদা পোশাকের ফরম্যাটে তাহিরের পারফরম্যান্স অবশ্য খুবই সাদামাটা। ৪০.২৪ গড়ে উইকেট কেবল ৫৭টি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান তাহিরপাকিস্তানলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্রীলঙ্কা সফরের আগে এইচপি ক্যাম্প শুরুর ভাবনা

পরবর্তী

কেন অস্থির স্বর্ণের দাম?

পরবর্তী

কেন অস্থির স্বর্ণের দাম?

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সংবাদকে ‘গুজব’ বলছে মন্ত্রণালয়

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT