ডিজিটাল শর্ট

কেক কেটে তামিমের ট্রিপল সেঞ্চুরি উদযাপন

তামিম ইকবাল ও অন্যান্য ক্রিকেটাররা কেক কেটে তামিমের ট্রিপল সেঞ্চুরির উদযাপন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

ট্রিপল সেঞ্চুরির পর তামিম ইকবালের উদযাপন ছিল সাদামাটা। তবে দিনের খেলা শেষে টাইগার ওপেনারের কীর্তির উদযাপনটা হলো ঘটা করে। ইস্ট জোনের ড্রেসিংরুমের সামনে ডায়াসে রাখা হলো কেক। কেকের ওপর লেখা ‘তামিম ৩৩৪ নট আউট’। তামিমের সঙ্গেই ছিলেন প্রতিপক্ষ সেন্ট্রাল জোনের ব্যাটসম্যান রকিবুল হাসান। দেশের প্রথম ও দ্বিতীয় ট্রিপল সেঞ্চুরিয়ান পাশাপাশি দাঁড়িয়ে কাটলেন কেক। একে অপরকে মুখে তুলে খাইয়ে দিলেন। সতীর্থদের করতালিতে পড়ন্ত বিকেলেও উৎসবমুখর হয়ে উঠল শের-ই-বাংলা স্টেডিয়াম।

বিষয়:টাইগার ওপেনার ট্রিপল সেঞ্চুরি তামিম ইকবাল শের-ই-বাংলা স্টেডিয়াম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…