চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষি ঋণ বিতরণে কিছুটা ধীরগতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৩ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০১৯
- সেমি লিড, অর্থনীতি, কৃষি
A A

কৃষি ও পল্লী ঋণ বিতরণে কিছুটা ধীরগতি দেখা দিয়েছে। চলতি (২০১৯-২০) অর্থবছরের প্রথম মাসে (জুলাই) ব্যাংকগুলো কৃষিঋণ বিতরণ করেছে ৯৭৭ কোটি টাকা। যা তার আগের অর্থবছরের (২০১৮-১৯) একই সময়ের তুলনায় ১৭৪ কোটি টাকা কম।

কৃষি ও পল্লী ঋণ নিয়ে প্রস্তুত করা বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

নতুন অর্থবছরে জন্য (২০১৯-২০২০) কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৪ হাজার ১২৪ কোটা টাকা।

বিদেশী রাম্বুটান ফল ও কাজু বাদামের চাহিদা দিন দিন বাড়ায় এই দুটি ফল চাষাবাদে এবার কৃষি ঋণ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে এসব ফল উৎপাদনে একজন কৃষক ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। চলতি অর্থবছর থেকে এই খাতে নিতে পারবেন কৃষকরা।

২০১৮-১৯ অর্থবছরে কৃষিঋণ বিতরণ হয়েছে মোট ২৩ হাজার ৬১৬ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ৮১৬ কোটি টাকা বেশি। এটা তার আগের অর্থবছরের তুলনায় ২ হাজর ২২২ কোটি টাকা বেশি। অর্থাৎ মোট লক্ষ্যমাত্রার প্রায় ১০৮ দশমিক ৩৩ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলো বিতরণ করেছে ৫৬১ কোটি টাকা। রাষ্ট্রায়ত্ব ব্যাংক বিতরণ করেছে ৪১৬ কোটি টাকা। আগের বছরের একই সময়ে বেসরকারি ও বিদেশি একত্রে এবং রাষ্ট্রায়ত্ব ব্যাংকের বিতরণের পরিমাণ ছিল যথাক্রমে ৭৮৩ এবং ৩৬৮ কোটি টাকা।

Reneta

সামগ্রিকভাবে আগের বছরের তুলনায় এবছর কৃষিঋণ বিতরণ কমেছে ১৭৪ কোটি টাকা।

চলতি অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৪ হাজার ১২৪ কোটা টাকা। যা বিগত ২০১৮-১৯ অর্থবছরের তুলনায় প্রায় ১০ দশমিক ৬৬ শতাংশ বেশি।

কৃষি ও পল্লী ঋণের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় চলতি অর্থবছরে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর জন্য ১০ হাজার ৩৭৫ কোটি টাকা এবং বেসরকারি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য ১৩ হাজার ৭৪৯ কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষি ঋণকৃষি ও পল্লী ঋণবাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবারের তিন নারীর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে খাল থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

জুলাই ২১, ২০২৬

মাস্তুল: প্রান্তিক বাস্তবতার অবমুক্তি এবং টাইম-ইমেজের নিরীক্ষা

জুলাই ২১, ২০২৬

ইংল্যান্ডে আর্জেন্টাইন খেলোয়াড়দের ভিসা বাতিলের দাবি

জুলাই ২১, ২০২৬

তরুণীর সঙ্গে জামায়াতের সংসদ সদস্যের ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’ বলে দাবি

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT