চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কৃষির নোবেল’ গ্রহণ করলেন স্যার ফজলে হাসান আবেদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৬ পূর্বাহ্ণ ১৬, অক্টোবর ২০১৫
কৃষি
A A

খাদ্য এবং কৃষিখাতের নোবেল পুরস্কার বলে পরিচিত ‘ওয়ার্ল্ড ফুড প্রাইজ ২০১৫’ গ্রহণ করেছেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ। যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের রাজধানী দি মোয়াইন-এ আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কারটি গ্রহণ করেন তিনি।

বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন বৃদ্ধি, দরিদ্র্যদের মাঝে তা ছড়িয়ে দেওয়া এবং এর মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে অসামান্য অবদানের জন্য স্যার ফজলে হাসান আবেদকে ৪১তম ওয়ার্ল্ড ফুড প্রাইজ দেওয়া হয়। পুরস্কারের অংশ হিসেবে ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পাবেন তিনি।

স্যার আবেদ বলেন, এ বছরের ওয়ার্ল্ড ফুড প্রাইজের জন্য নির্বাচিত হওয়াটা বিরাট সম্মানের ব্যাপার। পুরস্কারটি দিয়ে তাকে এবং ব্র্যাকের প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়ার জন্য তিনি ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে ২০১৩ সালের পুরস্কার বিজয়ী রব ফ্রালে বলেন, দারিদ্র্য দূরীকরণে জৈবপ্রযুক্তি ব্যবহার করা বিশ্বের প্রথম দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশের কৃষকদের আধুনিক প্রযুক্তির শিক্ষাপ্রদানে ব্যাপক ভূমিকা রেখেছেন আবেদ।

গত ১ জুলাই ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের এক অনুষ্ঠানে পুরস্কারের বিজয়ী ঘোষণা করেন ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশনের সভাপতি কেনেথ এম. কুইন।

ওই অনুষ্ঠানে কুইন বলেন, পৃথিবী যেখানে এর বিশাল জনসংখ্যার সবার খাদ্য চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে, সেখানে স্যার ফজলে আবেদ এবং তার ব্র্যাক নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন এবং দারিদ্র্য দূরীকরণের চেষ্টায় অনুকরণীয় মডেল তৈরি করেছে। এই বিশেষ অর্জনের স্যার ফজলে হাসান আবেদ সত্যিই ওয়ার্ল্ড ফুড প্রাইজ পাওয়ার দাবিদার।

ট্যাগ: ওয়ার্ল্ড ফুড প্রাইজব্র্যাকস্যার ফজলে হাসান আবেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কারাগারে কামরুল

পরবর্তী

‘কৃষির নোবেল’ গ্রহণ করলেন স্যার ফজলে হাসান আবেদ

পরবর্তী

ডক্টর শাহরুখ

অভিবাসী সংকট সমাধানে নতুন পরিকল্পনা

সর্বশেষ

কলকাতা বইমেলায় বড় পরিবর্তন, গিল্ডের সভাপতি-সম্পাদক বাদ

আগস্ট ২৬, ২০২৬

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার: চিফ হুইপ

আগস্ট ২৬, ২০২৬

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হবে না, সহযোগিতা করবে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় কমেছে তেলের দাম

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT