আর্টিফিশিয়াল টার্ফ বা কৃত্রিম ঘাসে নির্মিত মাঠে খেলে ক্যান্সারের সম্মুখীন হয়েছে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের নারী ফুটবল দলের খেলোয়াড়রা।
দলটির কোচ অ্যামি গ্রিফিন জানিয়েছেন নতুন ও পুরাতন কমপক্ষে ৫৩ জন খেলোয়াড়রা বিশেষ করে যারা গোলকিপিং করে তারা দলের ঢোকার পর এক অজানা রোগে আক্রান্ত হয়েছে। এরমধ্যে ১২ জনের মতো খেলোয়াড়ের পরীক্ষা নিরীক্ষার পর তাদের শরীরে ক্যান্সারের জীবাণু পাওয়া গেছে।
অন্যদিকে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের নারী দলের খেলোয়াড়রা বলছেন আর্টিফিশিয়াল টার্ফে খেলেই তারা ক্যান্সারে আক্রান্ত হয়েছে।
আর্টিফিশিয়াল টার্ফ মূলত কৃত্রিম আঁশ, টায়ারের টুকরা দিয়ে মাটি ও ঘাস তৈরি করে বিভিন্ন রকম প্রক্রিয়াজাত করে এটা তৈরি করা হয়।
এছাড়াও আার্টিফিশিয়াল টার্ফ তৈরিতে বিভিন্ন বিষাক্ত রাসায়নিক দ্রব্য লাগে। যা মানব দেহে টিউমারের বৃদ্ধি ঘটায়।
এরআগে ২০১৪ সালে খেলোয়াড়দের মধ্যে পরীক্ষা করা হলে কমপক্ষে ৫৩ জনের বেশি খেলোয়াড় রা গোল কিপিং করে তাদের রক্তে ব্ল্যাড ক্যান্সার পাওয়া যায়।

সম্প্রতি ক্যান্সারে আক্রান্ত খেলোয়াড়রা জানিয়েছেন তাদের সন্তান জন্মের পর সন্তানের ক্যান্সারের কোনো ঝুঁকি থাকবে কিনা? তবে এ প্রশ্নের জবাব কেউ দিতে পারেনি।
আমেরিকায় ১২ হাজারের বেশি আর্টিফিশিয়াল টার্ফ রয়েছে, যেখানে নিয়মিত ফুটবল খেলা হয়। তবে দেশটির সরকারী এক স্বাস্থ্য সংস্থা দাবী করেছে আর্টিফিশিয়াল টার্ফে খেললে ক্যান্সার হয় না, এমনকি স্বাস্থ্যহানিকর কিছুই হয় না।









