চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরো ব্যাপারটা খুবই অদ্ভুত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫২ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

অভিবাসীদের ঠেকাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপ এবং এনিয়ে যুক্তরাষ্ট্রবাসীর প্রতিবাদ-বিক্ষোভের প্রেক্ষিতে ফেসবুকে লিখেছেন কলাম লেখক শাফকাত রাব্বী।

ফেসবুকে তিনি লিখেন,

“হাজারে হাজার মানুষ, কোন নেতা ফেতার ডাকে না, স্বত:স্ফূর্ত ভাবে আমেরিকার বিভিন্ন এয়ারপোর্টে ১২ ঘণ্টার বেশী দাড়িয়েছিল ৫০ জনের মতো মুসলিম রেফুজিকে ছাড়িয়ে আনতে।

সিভিল রাইটস সংস্থা এসিএলিউ মাত্র ২ দিনে ২০ মিলিওন ডলার তুলেছে সিরিয়া, ইরাক, ইরান, ইয়েমেন সহ সাতটি দেশের মুসলিমদের ১২০ দিনের যে ব্যান ডোনাল্ড ট্রাম্প করেছে তার বিরুদ্ধে আইনী লড়াই করার জন্যে।

১০০ জন সিনেটরের মধ্যে প্রায় ৪০% এর বিরুদ্ধে ইতোমধ্যে কথা বলেছে। কেউ কেউ চুপ আছে, পক্ষে কথা বলছে মাত্র কয়েকজন।

আমেরিকার টিভি চ্যানেল গুলোর মধ্যে মাত্র একটা ছাড়া, সব কয়টা ৭ দেশের মুসলিম নিষিদ্ধ করার এই নির্দেশের বিরুদ্ধে গিয়েছে।

Reneta

কম বয়েসী একজন মহিলা ফেডারেল জাজ পরাক্রমশালী ট্রাম্পের এই নির্দেশের বিরুদ্ধে আদেশ দিয়েছে।

যেই দেশের নাগরিকদের আমেরিকায় আসতে দেবার জন্যে এতো আন্দোলন, সেই দেশ গুলোর নাম আবার বলি, ইরাক, ইরান, সিরিয়া, ইয়েমেন ইত্যাদি, যাদের বিরুদ্ধে গত ১৬ বছর ধরে সন্ত্রাস, যুদ্ধ, ইত্যাদি নিয়ে দিনরাত কতো নিউজ আমেরিকানরা দেখেছে। তারপরেও এরা এখন রাস্তায় নেমেছে কারো কোন নির্দেশ বা আয়োজন ছাড়া এই দেশের রিফুজিদের নিজ দেশে আনার জন্যে।

যা দেখছেন, যেই মানুষগুলোকে রাস্তায় দেখছেন, এরাই আমেরিকা, এদের কারণেই “The best of the money, and the best of the brain” সারা দুনিয়া থেকে আমেরিকায় আসে। এদের কারনেই ইরাকি, সিরিয়ান, ইয়েমেনি, আফগানি, পাকিস্তানি, নিজ দেশে আমেরিকার পতাকা পুড়তে দেখেও, বিপদে পড়লে আমেরিকাতেই আশ্রয়ের জন্যে আবেদন করে, এমনকি যখন আমেরিকার সাথে তাদের দেশের যুদ্ধ চলে।

এই পুরো ব্যাপারটা আসলেই খুব পিকিউলিয়ার। এই পিকিউলিয়ারিটি যারা একবার নিজে চোখে দেখেছে, তাদের জন্যে একারনেই কন্সপিরিসি থিউরি পড়ে আবেগে পাগল হয়ে যাওয়া সম্ভব হয় না।

কন্সপিরিসি থিওরিস্টদের আহবান জানাই এই হাজারে হাজার আমেরিকানের মুসলমান রিফুজিদের নিয়ে এতো আন্দোলনের পেছনে একটা কন্সপিরিসি খুঁজে বের করার জন্যে।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT