সৌদি আরবের জেদ্দায় ইসলামিক উন্নয়ন ব্যাংক (আইডিবি) আয়োজিত আন্তঃকনস্যুলেট ক্রিকেট টুর্ণামেন্টে সাউথ আফ্রিকা কনস্যুলেট দলকে হারিয়েছে বাংলাদেশ কনস্যুলেট ক্রিকেট দল।
টসে জিতে প্রথমে ব্যাটিং করে সাউথ আফ্রিকা দল। নির্দিষ্ট ওভারের খেলায় আট উইকেট হারিয়ে ৫৮ রান করে তারা। জবাবে মাত্র চার উইকেট হারিয়ে কাঙ্খিত লক্ষে পৌঁছে যায় বাংলাদেশ।
আগামী ১১ ডিসেম্বর সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ দলের নেতৃত্ব দেন কাউন্সিলর মোঃ মোকাম্মেল হোসেন।






