জনপদ

কুয়াকাটা সৈকতে ভেসে আসছে শত শত মৃত জেলিফিশ

কুয়াকাটা সৈকতে ভেসে আসা শত শত মৃত জেলিফিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়াকাটা সৈকতে ভেসে আসা শত শত মৃত জেলিফিশের ছবি, সমুদ্রের পাশে মৃত জেলিফিশের অবস্থা দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পটুয়াখালীর কুয়াকাটা সৈকত ও চর বিজয়ে ভেসে এসেছে শত শত আওরেলিয়া আওরেটা প্রজাতির মৃত জেলিফিশ।

মঙ্গলবার সন্ধ্যায় থেকে সৈকতের লেম্বুরচর, ঝাউবাগান পয়েন্ট ও চর বিজয়ের বেলা ভূমিতে জেলিফিশগুলো ভেসে আসতে দেখছে স্থানীয়রা। তবে ঠিক কী কারণে এসব জেলিফিশের মৃত্যু হচ্ছে তার সঠিক কারণ কেউ বলতে পারছে না।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান: মেরুদণ্ডহীন এসব প্রাণি দেখতে চাঁদের মতো হওয়ায় এদেরকে মুন জেলিফিশও বলা হয়। এগুলা মূলতঃ সাতারে তেমন পারদর্শী নয়। অনেক সময় খাদ্য অন্বেষণে কিংবা টানা বাতসের ঢেউয়ের তোড়ে সৈকতে উপকূলীয় চরের বেলাভূমিতে ভেসে আসে জেলিফিশ। পরে বালুতে আটকা পরে মারা যায়।

তিন বছর আগেও এভাবে বিপুল মৃত জেলিফিশ ভেসে আসে সৈকতে। জেলিফিসের এমন বিপর্যয়ের কারণ অনুসন্ধানে গবেষণার দাবি জানিয়েছেন পরিবেশ সচেতন পর্যটক ও স্থানীয়রা।

বিষয়:কুয়াকাটা সৈকত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…