চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুড়িয়ে সংগ্রহ করা ত্রিশ লাখ প্লাস্টিক বোতল দিয়ে প্রদর্শনী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩০ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০১৯
জনপদ, ঢাকা, পরিবেশ
A A

ত্রিশ লাখ প্লাস্টিক বোতল দিয়ে সাজানো ছয় দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

রোববার মহাখালী টিএন্ডটি মাঠে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং পরিবেশের দূষণ রুখতে ডিএনসিসির পৃষ্ঠপোষকতায় ‘বিডি ক্লিন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ১৫-২০ ডিসেম্বর পর্যন্ত সারাদেশ থেকে কুড়িয়ে সংগ্রহকৃত ৩০ লক্ষ ব্যবহৃত প্লাস্টিক বোতলের এ প্রদর্শনীর আয়োজন করেছে।

জনসচেতনতামূলক এ প্রদর্শনীতে স্থান পেয়েছে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি ১৯ ফুট বাই ৭১ ফুট একটি নৌকা, প্লাস্টিকের বোতলের ঢাকনা দিয়ে তৈরি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, বাংলাদেশের মানচিত্র, জাতীয় স্মৃতিসৌধ, রয়েল বেঙ্গল টাইগারের প্রতিকৃতিসহ নানান রকমের সামগ্রী।

মেয়র বলেন, প্লাস্টিক মাটির উর্বরতা নষ্ট করে, গ্রিন হাউজ ইফেক্ট তৈরি করে, সামুদ্রিক জীবন ও জীববৈচিত্র্য ধ্বংস করে। বিশ্বে প্রায় ৯.৬ বিলিয়ন টন প্লাস্টিক রয়েছে, এর মাত্র ১০ শতাংশ রিসাইকেল করা হবে। অবশিষ্ট ৯০ শতাংশ প্লাস্টিক আমাদের পরিবেশে থেকে যাবে। এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদ্বেগজনক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএনসিসির সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মঞ্জুর হোসেন, ওয়ার্ড কাউন্সিলর মো. নাসির, যুক্তরাষ্ট্র প্রবাসী বিজ্ঞানী ড. মঈন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেয়র মো. আতিকুল ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ডিবি

নাকের নিচের তিলেই ফাঁস ৪৫ বছরের ছদ্মবেশ

জুলাই ১৭, ২০২৬

‘দাই দাই’ ঝড় তুলে বিলবোর্ড শীর্ষে, ছাড়িয়ে গেছে ‘ওয়াকা ওয়াকা’কে

জুলাই ১৭, ২০২৬

জিম্বাবুয়েকে ১৮৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

জুলাই ১৭, ২০২৬

যে কারণে বিশ্বকাপে গ্যালারিতে নেই ইয়ামালের বাবা

জুলাই ১৭, ২০২৬

কাবিলার ব্রাজিলকে উড়িয়ে দিল নেহালের আর্জেন্টিনা!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT