কুড়িগ্রামে আবারও তিস্তার ভাঙনে বিপর্যস্ত হয়ে পড়েছেন নদী পাড়ের মানুষ। জেলার উলিপুর, চিলমারী ও রাজারহাট উপজেলার ১৫টি পয়েন্টে দেখা দিয়েছে তীব্র ভাঙন। প্রতিদিন বিলীন হচ্ছে ঘরবাড়ি, বিভিন্ন স্থাপনাসহ গাছপালা ও ফসলি জমি। ভাঙন রোধে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের রিপোর্ট








